৭১-এ কার কী ভূমিকা ছিল, আল্লাহই পূর্ণাঙ্গ সাক্ষী: জামায়াতের আমীর

০৯ এপ্রিল ২০২৬, ০৬:০৯ PM
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আল্লাহ ভালো জানেন, ’৭১ সালের এই চরম সময়ে কার কী ভূমিকা ছিল। আল্লাহ তা’আলাই এ বিষয়ে পূর্ণাঙ্গ সাক্ষী।’

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সকল বীরের প্রতি শ্রদ্ধা জানান এবং শহীদদের মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে তিনি স্বাধীনতার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর মানুষ চেয়েছিল একটি মানবিক রাষ্ট্র, যেখানে সর্বক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু বাস্তবে তার অনেকটাই উল্টো হয়েছে।’ তিনি দাবি করেন, জনগণের ম্যান্ডেট উপেক্ষা করার কারণেই ১৯৭১ সালের যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল।

তিনি আরও বলেন, সংসদ মাত্র সাত মিনিট আলোচনা করে বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করেছিল। পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে আসে। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে নিঃসন্দেহে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে, যার সুফল জাতি পেয়েছে।’ তিনি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তার মৃত্যুতে জাতি গভীরভাবে শোকাহত হয়েছিল।

জামায়াত আমির বলেন, আমরা চাই বাংলাদেশে সব রাজনৈতিক দল জনগণের প্রতি দায়বদ্ধতা ও দেশপ্রেম নিয়ে সুস্থ ধারার রাজনীতি করুক। বিভাজনের রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে একটি সম্মানজনক জাতি গঠন করতে হবে।

এ সময় তিনি ১৯৭৯ সালের পলিটিক্যাল পার্টিস রিভাইভাল অ্যাক্টের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের রাজনীতিতে ফিরে আসার সুযোগের কথাও উল্লেখ করেন এবং এর জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। আমরা আর এ জাতিতে কোনো বিভক্তি চাই না। ঐক্যবদ্ধ হয়ে একটি মাথা উঁচু করে দাঁড়ানো জাতি গঠন করাই হোক সবার অঙ্গীকার।

নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬
মঞ্চে ফিরছে ‘পদ্মা নদীর মাঝি’, নতুন প্রযোজনায় তেজগাঁও কলেজ …
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬