পঞ্চগড়-১ আসনের দরিদ্র মানুষের ১০ লাখ টাকার হিসাব চাইলেন সারজিস

২৫ মার্চ ২০২৬, ০৭:০৬ PM , আপডেট: ২৫ মার্চ ২০২৬, ০৭:২৭ PM
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম © টিডিসি

ঈদ উপলক্ষে পঞ্চগড়-১ আসনের দরিদ্র মানুষের জন্য সরকারি তহবিল থেকে বরাদ্দ ১০ লাখ টাকার হিসাব চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ বুধবার (২৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এমন প্রশ্ন করেন তিনি। 

ওই পোস্টে তিনি বলেন, ঈদে দরিদ্র মানুষের জন্য সরকারি তহবিল থেকে প্রতি এমপি ১০ লাখ টাকা বরাদ্দ পেয়েছেন। হাসনাত আব্দুল্লাহ তার আসনের হিসাব দিয়েছেন। পঞ্চগড়-১ আসনের ১০ লাখের হিসাব কোথায়?

এরআগে ঈদ উপলক্ষে দুঃস্থ ও গরিব মানুষের মাঝে বিতরণের জন্য বরাদ্দ দেওয়া ১০ লাখ টাকা যথাযথভাবে বিতরণ করা হয়েছে বলে জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। একইসঙ্গে তিনি উপকারভোগীদের পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করেছেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে শাপলা কলি প্রতীকে নির্বাচন করেছিলেন সারজিস আলম। আসটিতে নওশাদ জমির ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৬ হাজার ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬