খেলোয়াড় ট্রফি দেখতে আসে না, জিততে আসে—কেন বললেন হাসনাত

২৪ মার্চ ২০২৬, ০৫:৪১ PM , আপডেট: ২৪ মার্চ ২০২৬, ০৫:৪৩ PM
হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ © টিডিসি সম্পদিত

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তাঁর এলাকার এক ইউনিয়ন পরিষদ সদস্যের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, ‘খেলোয়াড় ট্রফি দেখতে আসে না, ট্রফি জিততে আসে।’

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে নির্বাচনকালীন ও পরবর্তী সময়ে মনির নামে এক ইউপি সদস্যের সঙ্গে কথপোকথনের একাংশ নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন হাসনাত আব্দুল্লাহ। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয় এবং নেটিজেনরা এর ব্যাপক প্রশংসা করেন।

ফেসবুক পোস্টে একটি ছবি সংযুক্ত করে হাসনাত লিখেছেন, ‘ভদ্রলোকের নাম মনির মেম্বার। বড় শালঘর ইউনিয়নে বাড়ি। আমি যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলাম, তখন একটা ভিডিও সামনে আসে। ভিডিওতে দেখি, এই মনির সাহেবকে অন্য একটি রাজনৈতিক দলের একজন ব্যক্তি বোঝাচ্ছে, ‘হাসনাতের দল করে লাভ কী? হাসনাত তো কেন্দ্রে এজেন্টও দিতে পারবে না। ওর দল করা ছেড়ে দেন।’

তিনি আরও লেখেন, ‘উত্তরে মনির মেম্বার জানান, যদি হাসনাত দুইটা ভোট পায়, তাহলে একটা হাসনাতের নিজের আর একটা আমার। যদি একটা ভোটও পায়, সেটাও হবে মনির মেম্বারের। এই ঘটনার পর মনির মেম্বারের সঙ্গে আমার পরিচয় হয়।’

‘ভোট জেতার পর কাল তাকে জিজ্ঞাসা করলাম “দেখা করতে আসলেন না কেন?” মনির মেম্বার বললেন, খেলোয়াড় ট্রফি দেখতে আসে না। খেলোয়াড় ট্রফি জিততে আসে। আমাদের জেতা শেষ, আমরা এখন পরের ম্যাচের ট্রফি জেতার প্রস্তুতি নিচ্ছি, যাতে দর্শক দেখতে পারে।’ লেখেন হাসনাত। 

এই সংসদ সদস্য লেখেন, ‘মনির মেম্বার আরো বলেন, আবার যখন আপনার দরকার পড়বে, আপনাকে আমাদের খুঁজতে হবে না। মাঠে যদি একজন মানুষও আপনার পাশে দাঁড়িয়ে থাকে, বুঝবেন, এই মনির মেম্বার তখনও সেই একই জায়গাতেই আছে।’

‘এইসব মনির মেম্বাররা যারা অনুচ্চারিত, ছোট, নীরব; তবু পথ চিনিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, যারা কোনোরূপ ঘোষণা ছাড়া, দাবি ছাড়া পাশে এসে দাঁড়িয়েছেন, যাঁরা পৃথিবীর ভিড়ভাট্টা, স্বার্থের ওঠানামার বাইরে গিয়ে, প্রয়োজনে নিঃশব্দে পাশে দাঁড়িয়ে থেকে আমাদের জেতালেন, তাঁদের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা।’

আর্জেন্টিনার জামাই হলেন পর্তুগিজ তারকা রোনালদো
  • ১২ আগস্ট ২০২৬
এক ঘণ্টা পর আবার ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
  • ১২ আগস্ট ২০২৬
দেশের একাধিক জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
  • ১২ আগস্ট ২০২৬
পে-স্কেল ও জাতীয়করণসহ ১০ দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূ…
  • ১২ আগস্ট ২০২৬
নিজ বাড়িতে স্বামী-স্ত্রীসহ ৩ জনের গলা কাটা লাশ, সবশেষ যা জা…
  • ১২ আগস্ট ২০২৬
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ
  • ১২ আগস্ট ২০২৬