ঢাবির সাবেক ভিসি আখতারুজ্জামান-হাসনাতের অনাকাঙ্ক্ষিত সাক্ষাৎ, অতঃপর...

২০ মার্চ ২০২৬, ০৫:০৪ PM
ভিডিও থেকে নেওয়া

ভিডিও থেকে নেওয়া © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর সাক্ষাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, হাসনাত ড. আখতারুজ্জামানের কাছে জানতে চান, তার অপরাধের জন্য অনুতপ্ত কিনা।  

জানা গেছে, আজ শুক্রবার (২০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জুম্মার নামাজ শেষে দেখা হয় তাদের। এসময় তাদের মধ্যে কথপোকথনের ভিডিও ধারণ করেন অন্য মুসল্লিরা। 

ভিডিওতে দেখা যায়, হাসনাত ড. আখতারুজ্জামানের উদ্দেশ্যে বলেন, স্যার রিয়েলাইজেশন হয়েছে কি না আপানাদের?

উত্তরে ড. আখাতারুজ্জামান বলেন, তুমিওতো ছিলা

তখন হসনাত বলেন, আপনারা যে অপরাধ করেছেন, ছাত্রলীগ নির্যাতন-নিপীড়ন করেছে, আপনারা ইন্ধন দিয়েছেন, এগুলো নিয়ে আপনারা অনুতপ্ত কি না।

তখন ড.আখতারুজ্জামান বলেন, তোমার কথাগুলো কেমন না হাসনাত? তুমিওতো আমাদের মধ্যে ছিলে।

উত্তরে হাসনাত বলেন, না, স্যার আমি আপনাদের মধ্যে ছিলাম না, আমি আপনাদের বিরোধিতা করতাম।

ড. আখতারুজ্জামান আবার বলেন, তুমি-আমি একসাথেই ছিলাম।

হাসনাত বলেন, না, আমি আপনাদের বিরোধিতা করেছি। আপনি আমাকে জঙ্গি ট্যাগ দিয়েছিলেন, রেজিস্ট্রার বিল্ডিংয়ে। আপনি বলেছিলেন, আমি জঙ্গি। 

ড. আখতারুজ্জামান বিষ্মিত হয়ে বলেন, তুমি জঙ্গি! না, এটা মনে হয় না...

হাসনাত বলেন, বিশ্ববিদ্যালয়ে আপনাদের সাথে রেখে ছাত্রলীগ নির্যাতন-নিপীড়ন করেছে, আপনারা কিছুই বলেননি। স্যার রিয়েলাইজেশন হলে ফাইন, আপনারা আমাদের সমাজের বিবেক।রিয়েলাইজেশন হয় কি না স্যার?

ড. আখতারুজ্জামান বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেকোনো অন্যায় হলে আইনানুগ বিচার হওয়া উচিত। 

হাসনাত তখন বলেন, স্যার আপনাদের সময়ে অন্যায় হয়নি? গেস্টরুম, গণরুম... 

ড. আখতারুজ্জামান বলেন, গেস্টরুম-গণরুম ধারাবাহিক প্রক্রিয়ায় চলে আসছে। 

হাসনাত প্রশ্ন করে বলেন, আপনার সময় ছিলো কি না?

ড. আখতারুজ্জামান বলেন, আমার সময় ছিলো। কিন্তু উদ্যোগগুলো আমারই নেওয়া ছিলো। হাসনাত একটা বিষয় তুমি স্বীকার করবা পদক্ষেপগুলো আমার সময় নেওয়া। 

হাসনাত তখন বলেন, স্যার আপনারা ডিনাই করেছেন, প্রক্টর স্যার ডিনাই করেছে....

শেষে ড. আখতারুজ্জামান হাসনাতকে ভালো থাকতে বলে হাত মিলিয়ে চলে যান।

অধ্যাপক ড. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৮তম উপাচার্য। তিনি ২০১৭ সালের ৬ সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের ২ নভেম্বর পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন। ১০ টাকায় চা-সিঙ্গারা-সমুচা-চপ ঢাবির গর্ব, এমন মন্তব্য করে দায়িত্বকালীন সময়ে তিনি সমালোচনার মুখে পড়েছিলেন।

ঢাবি ক্যাম্পাসে পুনর্লিখন হবে জুলাই-গ্রাফিতি, তৎকালীন অঙ্কন…
  • ২২ জুলাই ২০২৬
ক্যাম্পাস পরিচ্ছন্নতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২২ পয়েন্টে বি…
  • ২২ জুলাই ২০২৬
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার আট প্রকল্প অনুমোদন
  • ২২ জুলাই ২০২৬
কংগ্রেসে সাক্ষ্য দেবেন টিকটকের মার্কিন প্রধান নিরাপত্তা কর্…
  • ২২ জুলাই ২০২৬
এইচএসসির উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের প্রশ্ন দ…
  • ২২ জুলাই ২০২৬
টিফিন-ছুটির ঘণ্টা বাজলেই থেমে যায় শৈশব, শুরু হয় মাহিমের জীব…
  • ২২ জুলাই ২০২৬