গণ-অভ্যুত্থান নিয়ে নিরপেক্ষ গবেষণা ও লেখালেখি প্রয়োজন : নাহিদ

০৬ মার্চ ২০২৬, ০৫:৪২ PM
এনসিপি নিয়ে রচিত প্রথম বই ‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন

এনসিপি নিয়ে রচিত প্রথম বই ‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন © টিডিসি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গান, শিল্প, সাহিত্য, সংস্কৃতির মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি বেঁচে থাকবে। আরেকটু সময় গেলে হয়ত আমরা বুঝতে পারব গণ-অভ্যুত্থানে আসলে কী হয়েছিল এবং কীভাবে পরবর্তী ঘটনাগুলো গিয়েছে। ফলে গণ-অভ্যুত্থান নিয়েও প্রচুর পরিমাণে গবেষণা হওয়া প্রয়োজন, বই লেখালেখি প্রয়োজন। এগুলো নিরপেক্ষভাবে হওয়া প্রয়োজন, কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে না। আজ শুক্রবার (৬ মার্চ) বিকেলে বাংলামোটর দলের কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপি নিয়ে রচিত প্রথম বই ‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, নিরপেক্ষ জায়গা থেকে যারা কাজগুলো করেন তাদেরকে আমরা উৎসাহিত করতে চাই। জুলাই আন্দোলনের তরুণ নেতৃত্ব এবং বিগত সময়গুলোকে আমাদের আসলে আরো বিশ্লেষণ করা উচিত। এই সময়গুলোতে আসলে আমাদের কোথায় ভুল হলো, কোথায় সফলতা হলো, কোথায় সম্ভাবনা ছিল সে বিষয়গুলো বিশ্লেষণ হওয়া উচিত। 

ঢাকা-১১ আসনের সংসদ সদস্য বলেন, নেপালের নির্বাচনের ফলাফলে সেখানে অভ্যুত্থানকারীরা এগিয়ে আছে, তারা সফলতা পেতে যাচ্ছে। ২০২৪-২৫ পুরা সময়টা কিন্তু জেনজি মুভমেন্ট হয়েছে পুরা দুনিয়াতে বিভিন্ন জায়গায়। অনেক জায়গায় তারা সফল হয়নি, আবার অনেক জায়গায় তারা সফলতা পাচ্ছে। বাংলাদেশের কেসটাও ডিফারেন্ট, বাংলাদেশের প্রেক্ষাপট অনেক ভিন্ন। নেপাল একটা অস্থির সময় পার করছে, বিভিন্ন আন্দোলন এবং ঘটনার মধ্য দিয়ে নেপাল যাচ্ছে। বাংলাদেশেও সামনে এরকম হওয়ার সম্ভাবনা আছে। যদি অর্থনৈতিক নিরাপত্তা, বৈষম্যহীনতা, গণতান্ত্রিক সংস্কার এগুলো নিশ্চিত না হয় বাংলাদেশের মানুষ বারবার রাস্তায় নামবে। 

তিনি আরও বলেন, আমরা চাই একটা স্থিতিশীলতা, নতুন সংসদে এগুলো আলোচনা হবে। কিন্তু সেই জায়গাটা যারা সরকারে আছে তাদের উপর নির্ভর করবে। আলোচনার জায়গা যদি সংকুচিত করে ফেলা হয়, তাহলে বারবার রাজপথে আন্দোলন সংগ্রাম করা লাগবে। সেখান থেকে নতুন দল, নতুন রাজনীতির সম্ভাবনা আরো বাড়বে। 

বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এনসিপি সদস্য সচিব জনাব আখতার হোসেন, বইটির লেখক এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহাবুব আলম, বইয়ের প্রকাশক আদর্শ’র স্বত্বাধিকারী মাহবুব রাহমান, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের আহ্বায়ক সাইফ ইবনে সারওয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে হাবিপ্রবি: নেতৃত্বে অনিমেষ ও ন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছিটকিনি লাগানো কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পায়ে হেঁটে হজের স্বপ্ন নিয়ে নাটোর থেকে বেনাপোলে দুলাল, ভিসা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র থেকে সোনা সরাচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬