সাতক্ষীরায় ঘুষের টাকার জন্য ঠিকাদারকে তালাবদ্ধ করার অভিযোগ প্রকৌশলীর বিরুদ্ধে

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৮ PM
তালাদ্ধ ঠিকাদার

তালাদ্ধ ঠিকাদার © টিডিসি ফটো

সাতক্ষীরা সদর উপজেলা প্রকৌশলী কার্যালয়ে ৬০০ টাকা ঘুষ নিয়ে বাকবিতণ্ডার জেরে জাহাঙ্গীর হোসেন নামের এক ঠিকাদারকে প্রায় এক ঘণ্টা তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলা এলজিইডি কার্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন তালা উপজেলা কৃষক দলের আহ্বায়ক।

ভুক্তভোগী ঠিকাদার জানান, একটি টেন্ডারের ১ লাখ ৪২ হাজার টাকা জামানত ফেরত পেতে তিনি বুধবার উপ-সহকারী প্রকৌশলী (এসও) আলামিন হোসেনকে ১ হাজার টাকা ঘুষ দেন। বৃহস্পতিবার ফাইলটি চূড়ান্ত করতে গেলে এসও আরও ৫০০ টাকা এবং পিয়নের জন্য ১০০ টাকা দাবি করেন। এই অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে অফিসের কর্মচারীদের সাথে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলীর নির্দেশে তাকে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। পরে সহকর্মী ঠিকাদাররা এসে তাকে উদ্ধার করেন।

ঘটনাটি তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করেন জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দীন লিটন, যা নিয়ে শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তবে অভিযোগ অস্বীকার করে সদর উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী দাবি করেন, 'ঠিকাদার জাহাঙ্গীর হোসেন অফিসের এসও আলামিনের সঙ্গে বাকবিতন্ডায় জড়ান। একপর্যায়ে তিনি এসও আলামিনকে মারতে উদ্যত হয়। দু’পক্ষের উত্তেজনা ছড়িয়ে পড়লে জাহাঙ্গীরকে সেভ করার জন্য একটি ঘরে তালা বন্ধ করে রাখা হয়। এরপর জেলা ঠিকাদার কল্যাণ কমিটির লোকজনকে খবর দেওয়া হয়। তার পৌঁছে উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যস্ততায় দু’পক্ষের মিমাংসা হয়েছে।'

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত জানান, 'খবর পেয়ে বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দেওয়া হয়েছে। তবে ঘুষের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচন মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ বেতারের পর এবার বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত …
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘রাশেদ খাঁনের পদের আসল কাজ কী, জিজ্ঞাসা করলে সম্ভবত উত্তর দ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬