ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ছাত্রশক্তির লড়াই আরও বেগবান হবে: নাহিদ

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৯ AM
এনসিপির আহবায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

এনসিপির আহবায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম © টিডিসি সম্পাদিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি)। এই দিনে সংগঠনটির নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে এনসিপির আহবায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ছাত্রশক্তির লড়াই আরও বেগবান হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, ‘আজ ২৬ ফেব্রুয়ারি। জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। গত বছরের এদিন নতুন ছাত্র রাজনীতির স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করে জাতীয় ছাত্রশক্তি। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখে থেকে নেতৃত্ব দেয়া তরুণদের হাত গড়া এই সংগঠন গত এক বছরে দেশের আপামর ছাত্র সমাজের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেছে।’

তিনি বলেন, শুরু থেকেই ছাত্র সমাজের অধিকার আদায়ে আপসহীন লড়াইয়ে দৃঢ় প্রতীজ্ঞ থেকেছে জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীরা। দেশের ক্যাম্পাসগুলোতে গণরুম, গেস্ট রুমের মতো ঘৃণ্য প্রথা বিলুপ্তিতে ছাত্রশক্তির নেতাদের ভূমিকা ছিল অগ্রগণ্য। শিক্ষার্থীদের জোরপূর্বক মিছিলে যেতে বাধ্য করাসহ দখলদারিত্বের পুরোনো রাজনীতি আর না ফেরাতে দৃঢ় সংকল্প রয়েছে জাতীয় ছাত্র শক্তির নেতাদের।’

আরও পড়ুন: ছয় সিটি করপোরেশনে রাজনৈতিক নেতা প্রশাসক, নির্বাচনের ‘অনিশ্চয়তা’ কাটবে কবে?

নাহিদ ইসলাম আরও বলেন, প্রতিষ্ঠার পর প্রথম সমন্বয় সভায় সংগঠনের দায়িত্ব গ্রহণ করেন জুলাই গণঅভ্যুত্থানের দুই গুরুত্বপূর্ণ নেতা জাহিদ আহসান ও আবু বাকের মজুমদার। ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় তাদের নেতৃত্বে আগামীতে ছাত্রশক্তির লড়াই আরও বেগবান হবে, ইনশাআল্লাহ। আজ প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে জাতীয় ছাত্রশক্তির সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9