তারেক রহমান সম্পর্কে আপনার মূল্যায়ন কী? যা বললেন রাষ্ট্রপতি

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৭ AM
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন © ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উত্তাপ, প্রত্যাশা আর রাজনৈতিক পালাবদলের আলোচনার মধ্যেই নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে তার কার্যালয়ে কালের কণ্ঠকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি শুধু নির্বাচনের পরিবেশ নয়, নতুন নেতৃত্বের সম্ভাবনা নিয়েও খোলামেলা কথা বলেন। রাষ্ট্রপতির ভাষায়, অল্প সময়ের দেখাতেই তারেক রহমানের মধ্যে রাষ্ট্রনায়কোচিত গুণাবলির আভাস মিলেছে—যা তাকে আশাবাদী করেছে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে।

সদ্যঃসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার মূল্যায়ন কী—এমন প্রশ্নে রাষ্ট্রপতি বলেন, নির্বাচন ভালো হয়েছে। মানুষের আকাঙ্ক্ষা ছিল একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। মানুষ যেন এক ধরনের মুক্তি চাইছিল। 

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে প্রশ্ন করা হলে রাষ্ট্রপতি বলেন, তার সঙ্গে খুব অল্প সময় দেখা হয়েছে এবং টুকটাক কিছু কথা হয়েছে। “দেখলাম যে রাষ্ট্রনায়কোচিত গুণাবলি উনার মধ্যে আছে। এটা নির্দ্বিধায় বলা যায়,” বলেন তিনি।

রাষ্ট্রপতি আরও বলেন, “একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। এই কয় দিনের যে কার্যক্রম, তাতে আশাবাদী হওয়া যায়, বিশেষ করে উনার শরীরে মুক্তিযোদ্ধার রক্ত বইছে। তাই দেশের ভালো করবেন তিনি, এই বিশ্বাস রাখি।”

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে মো. সাহাবুদ্দিন বলেন, তারেক রহমানের বাবা ছিলেন রাষ্ট্রপতি এবং মা ছিলেন তিনবারের প্রধানমন্ত্রী। “আমি বিশ্বাস করি না যে আমরা কোনো নতুন দুর্যোগে পড়ব। তিনি যেন আলোকবর্তিকা হাতে নিয়ে সামনে এগিয়ে যান, এটাই আমার কামনা।

‘আগেই ভালো ছিলাম’ পক্ষের মানুষদের জন্য কিছু কথা
  • ০২ নভেম্বর ২০২৬
কেন শুধু দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা, জ…
  • ০২ নভেম্বর ২০২৬
৪৪তম বিসিএস: প্রবেশপত্র টেম্পারিং করে নিষেধাজ্ঞার মুখে প্রা…
  • ০২ নভেম্বর ২০২৬
স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার দুই মাসের চেক ছাড়
  • ০২ নভেম্বর ২০২৬
সহকারী জজের পদ ২৫০টি, প্রিলি পাস মাত্র ৩৪৩ প্রার্থী
  • ০২ নভেম্বর ২০২৬
২ ডিসেম্বরের এইচএসসি: সুখবর পেতে পারেন ২০২৫ সালে ফেল শিক্ষা…
  • ০২ নভেম্বর ২০২৬