শার্শার বাজার-ঘাটে চাঁদাবাজি রুখতে এমপি আজীজুরের হুঁশিয়ারি

২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৯ PM
নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমানের সংবর্ধনা অনুষ্ঠান

নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমানের সংবর্ধনা অনুষ্ঠান © টিডিসি ফটো

যশোরের শার্শা উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান চাঁদাবাজদের বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, শার্শার বাজার ও ঘাটে কেউ চাঁদাবাজি করার চেষ্টা করলে, প্রশাসনের মাধ্যমে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে নাভারণ-সাতক্ষীরা মোড়ে জামায়াতে ইসলামী, শার্শা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এসময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজীজুর রহমান বলেন, আমি শার্শার মানুষের খাদেম হিসেবে দায়িত্ব পালন করতে চাই। আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করবো।

নির্বাচন পরবর্তী সময়ে উপজেলার কিছু ইউনিয়নে তাঁর কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটলেও তিনি সেগুলো ভুলে গিয়ে এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

চাঁদাবাজি প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, যদি কেউ চাঁদাবাজি করতে আসে, তাদের বিরুদ্ধে প্রশাসনকে বলবো দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে। আমি চাই আমাদের শার্শা শান্তিপূর্ণ এবং নিরাপদ থাকুক।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রেজাউল করীম, শার্শা উপজেলা আমীর ও জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ফারুক হাসান, বেনাপোল পোর্ট থানা আমীর রেজাউল ইসলাম, পোর্ট থানা সেক্রেটারি মাওলানা ইউসুফ আলীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শার্শা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম।

দাদাকে গুলি করায় আগ্নেয়াস্ত্রসহ নাতি গ্রেপ্তার
  • ১৫ জুলাই ২০২৬
ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি গোলে এগিয়ে গেল স্পেন
  • ১৫ জুলাই ২০২৬
৫০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
  • ১৫ জুলাই ২০২৬
সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
  • ১৫ জুলাই ২০২৬
মেসিদের ম্যাচের আগে ফের আলোচনায় মিসর-আর্জেন্টিনা বিতর্ক
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence