জেন-জিদের জন্য যে বার্তা দিলেন নাহিদ ইসলাম

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৭ AM
এনসিপি আহবায়ক ও ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম

এনসিপি আহবায়ক ও ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম © ফাইল ছবি

এনসিপি আহবায়ক ও ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেনারেশন জেড (জেন-জি)—আপনারাই আগামী বাংলাদেশের নির্মাতা। আপনারা ভোটার হলে অবশ্যই ভোট দিন। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এসব কথা বলেন তিনি। 

পোস্টে নাহিদ ইসলাম আরও বলেব, ‘আজ ইতিহাসের দিন। ১৬ বছর পর আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছি। এই ভোট শুধু সরকার পরিবর্তনের নয়, এটি রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার ভোট।দলে দলে ভোটকেন্দ্রে আসুন। ভোট উৎসবে শামিল হোন। আপনার উপস্থিতিই সবচেয়ে বড় শক্তি। শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ অংশগ্রহণই পরিবর্তনের চাবিকাঠি।’

তিনি আরও বলেন, ‘এবারের ভোট হোক গণঅভ্যুত্থানের আকাঙ্খার পক্ষে। এবারের ভোট হোক নতুন বাংলাদেশের পক্ষে। গণভোটে হ্যাঁ দিন—ন্যায়, মর্যাদা ও গণতান্ত্রিক সংস্কারের পক্ষে। ভোটার না হলেও গণতন্ত্রের এই উৎসব প্রত্যক্ষ করুন, সচেতন থাকুন, পরিবার-পরিজনকে ভোটকেন্দ্রে আসতে উদ্বুদ্ধ করুন।’

আরও পড়ুন: মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে এনসিপির এজেন্টকে বাধা

ভোটকেন্দ্রে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করা সবার দায়িত্ব উল্লেখ করে এনসিপি আহবায়ক বলেন, ‘যেকোনো অনিয়মের চেষ্টা হলে আইনসম্মত ও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুন। গণতন্ত্র রক্ষায় সাহসী হোন, কিন্তু ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখুন। আমরা প্রশাসনের নিরপেক্ষতা প্রত্যাশা করি। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে, এই বিশ্বাস রাখি। মিডিয়া সত্য তুলে ধরবে, এই প্রত্যাশা করি।’

শাপলা কলি ও দাঁড়িপাল্লায় ভোট দিয়ে এগারো দলকে বিজয়ী করার আহবান জানিয়ে তিনি বলেন, ‘শহীদের আত্মত্যাগ যেন বৃথা না যায়। জনগণ নিজের মালিকানা বুঝে নিক। আজ ভোট দিন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করুন।’

ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রিয়াল থেকে ইতালিতে গিয়ে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করলেন মাস্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক মূল্যায়নের জন্য একটি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ৫ মৌলিক সংস্কার প্রয়োজন, বললেন ববি হাজ্জ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9