দেশজুড়ে ভোট উৎসব, গোপালগঞ্জে ভিন্ন চিত্র

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩২ AM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৬ AM
গোপালগঞ্জের ভোটকেন্দ্র

গোপালগঞ্জের ভোটকেন্দ্র © টিডিসি সম্পাদিত

সারাদেশে উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। তবে ভিন্ন চিত্র দেখা গেছে গোপালগঞ্জ জেলার ভোটকেন্দ্রগুলোতে। ভোটার উপস্থিতি নেই বললেই চলে। অনেক কেন্দ্রে ধানের শীষ প্রতীকের এজেন্ট ছাড়া অন্য প্রার্থীদের এজেন্টও দেখা যায়নি।

গোপালগঞ্জ-৩ আসনের টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল ৭টার দিকে গিয়ে দেখা যায়, প্রিজাইডিং অফিসাররা সময়মতো উপস্থিত থাকলেও ভোটার উপস্থিতি ছিল অত্যন্ত কম। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২,৫৪০ জন, যার মধ্যে নারী ভোটার ১,২৪০ জন।

এই আসনে মোট ভোটার প্রায় তিন লাখ। জেলার তিনটি আসন—গোপালগঞ্জ-১, ২ ও ৩—মিলিয়ে মোট ভোটার প্রায় ১০ লাখ। ঐতিহ্যগতভাবে জেলা আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। অতীতে গোপালগঞ্জ-৩ আসন থেকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে অংশ নিতেন এবং আওয়ামী লীগ বরাবরই এ আসনে বিজয়ী হয়েছে। 

তবে এবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটি নির্বাচনে অংশ নিতে পারেনি। ফলে ভোটারদের মাঝে ভোট নিয়ে এক ধরনের অনাগ্রহ দেখা যাচ্ছে বলে স্থানীয়দের ধারণা। আওয়ামী লীগের পক্ষ থেকে ভোট বর্জনের আহ্বান জানানো হয়েছে বলেও স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। যদিও দলটির পদধারী নেতারা প্রকাশ্যে কোনো কর্মসূচি দেননি; অনেকের বিরুদ্ধে মামলা থাকায় তারা প্রকাশ্যে সক্রিয় নন।

এদিকে প্রার্থীদের এজেন্টরা আশা প্রকাশ করেছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে পারে এবং শেষ পর্যন্ত ভোটার উপস্থিতি ৫০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে।

গোপালগঞ্জ-৩ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি ও টহল লক্ষ্য করা গেছে। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।

বরগুনায় বোটে তল্লাশি চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
যাত্রার দেড় বছরেও ব্যাকফুটে এনসিপির ছাত্র সংগঠন, কাউন্সিল ঘ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁর সীমান্তে অভিযান চালিয়ে কষ্টিপাথরের রাধা-রানীর মূর্তি…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রুমিন ফারহানার চেহারার ভেতর শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখা যায়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ বাসে ছাত্রীদের আসনে ছাত্ররা, নিয়ম ভাঙার অ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলেজছাত্রীকে মৃত ঘোষণা করতেই হাসপাতাল থেকে পালান স্বামী, অত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9