ইতিহাসের পুনরাবৃত্তি নয়, জনগণের জয় হবে: রাশেদ প্রধান

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৮ AM
জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান

জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান © সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘নির্বাচন যেন সত্যিই নিরপেক্ষ হয়। মানুষ যেন তার পছন্দের প্রতিনিধি বেছে নিতে পারে। ইতিহাসের পুনরাবৃত্তি নয়, এবার ইনশাআল্লাহ জনগণের জয় হবে। ফি আমানিল্লাহ।’

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটদান শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেন তিনি। রাশেদ প্রধান লিখেছেন, ‘২০০১ থেকে ২০২৬ - মাঝখানে কেটে গেল দীর্ঘ ২৫টি বছর। অনেকেই বিগত তিনটি নির্বাচনের কথা বলেন, কিন্তু আমার বিশ্বাস ২০০৮ সালেও সূক্ষ্ম কারচুপি বা ইঞ্জিনিয়ারিং হয়েছিল।’

আরও পড়ুন: ভোটকেন্দ্রে ৫ ধরনের প্রযুক্তি ব্যবহার করছে সরকার

তিনি আরও বলেন, ‘শেষবার এদেশের মানুষ মন খুলে ভোট দিতে পেরেছিল সেই ২০০১ সালে। দীর্ঘ আড়াই দশক পর আবার মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। ঐক্যবদ্ধ বাংলাদেশ। গণভোটে হ্যাঁ বলুন। ১১ দলের প্রতীকে সিল মারুন।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬