ভোট দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৮ AM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর ৬০ ফিট এলাকার মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

এবারের নির্বাচনে ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসন থেকে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি জামায়াতের দলীয় প্রধানের পাশাপাশি ১১-দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

রাজধানীর মিরপুর (ডিএনসিসি ওয়ার্ড ৪, ১৩, ১৪), ক্যান্টনমেন্ট (ডিএনসিসি ওয়ার্ড ১৬) এলাকা নিয়ে ঢাকা-১৫ আসন গঠিত। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। তার মধ্যে পুরুষ ১ লাখ ৭৯ হাজার ৬১৬ এবং নারী ১ লাখ ৭২ হাজার ৯৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন চারজন।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬