রংপুরে দুই ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা উধাও

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৯ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

রংপুরে নির্বাচনের ঠিক আগে দুটি ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রগুলোর নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে তারাগঞ্জ উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে চারটি সিসি ক্যামেরা চুরি হয়।

ক্ষতিগ্রস্ত কেন্দ্র দুটি হলো— কুশা দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সয়ার ইউনিয়নের সয়ার ডারারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জানা গেছে, প্রতিটি কেন্দ্র থেকে দুটি করে মোট চারটি সিসি ক্যামেরা খোয়া গেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন।

তিনি বলেন, ‘সকালে বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে চুরি হওয়া ক্যামেরার পরিবর্তে নতুন সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।’

আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬