আজ দেশের মানুষের নিজেদের মালিকানা বুঝে নেওয়ার দিন: নাহিদ ইসলাম 

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৭ AM
ভোট প্রদান শেষে নাহিদ ইসলাম

ভোট প্রদান শেষে নাহিদ ইসলাম © টিডিসি ফটো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন,‘আপনারা নির্বিঘ্নে, নির্ভয়ে, উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে আসুন। দলে দলে সবাই ভোট কেন্দ্রে এসে ভোটের দিন। আজকে এই দেশে নিজেদের মালিকানা বুঝে নেবার দিন।’

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ঢাকা-১১ আসনের বেরাইদ এলাকায় রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, গত ১৬ বছর সুষ্ঠ নির্বাচনের সুযোগ ছিল না আমাদের। আজকে সুযোগ এসেছে এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে প্রতিষ্ঠার। গণভোটে ‘হ্যাঁ’ প্রদানের মাধ্যমে সংস্কার প্রক্রিয়াকে বাস্তবায়ন করার এবং ১১ দলের পক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার।

তিনি বলেন, ব্যালটেই মানুষের জনরায় প্রতিফলিত হবে। প্রশাসনের প্রতি, সেনাবাহিনীর প্রতি, মিডিয়ার প্রতি আমাদের করজোর অনুরোধ থাকবে, আমাদের এত আন্দোলন সংগ্রাম আত্মত্যাগ সবকিছু ব্যর্থ হয়ে যাবে যদি ভোট সুষ্ঠু না হয়। আমরা আশা করব তারা নিরপেক্ষ আচরণ করবে। প্রশাসন যদি নিরপেক্ষ আচরণ করে তাহলে, যারা গায়ের জোর দেখানোর চেষ্টা করছে তারা সফল হবেন না। 

তিনি আরও বলেন, আমরা গতকাল রাতে কয়েকটি জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা শুনতে পেয়েছি। আমাদের বিভিন্ন প্রার্থীর সমর্থকদের ওপর হামলা করা হয়েছে। কুড়িগ্রামে আতিক মুজাহিদ, হাতিয়াতে হান্নান মাসুদ ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) হাসনাত আব্দুল্লাহর আসনে ক্রমাগত কয়েকদিন ধরে একটা ভৃত সন্ত্রস্ত পরিবেশ তৈরি করে রাখা হয়েছে। ঢাকা-১১ আসনেও গতকাল রাতে আমাদের স্থাপিত কয়েকটি নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

রাতে কয়েকটি কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে উল্লেখ করে নাহিদ বলেন, এরপরও আমরা সবাইকে ভোট কেন্দ্রে আসতে বলছি। মানুষ ব্যালটে তাদের বিরুদ্ধে রায় দেবে। আমাদের আত্মত্যাগ ব্যর্থ হয়ে যাবে, যদি ভোট সুষ্ঠু না হয়। সুষ্ঠু ভোট হলে আমরা ক্ষমতার দ্বারপ্রান্তে রয়েছি। আমরা শেষ পর্যন্ত কেন্দ্র পাহারা দেব।

বরগুনায় বোটে তল্লাশি চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
যাত্রার দেড় বছরেও ব্যাকফুটে এনসিপির ছাত্র সংগঠন, কাউন্সিল ঘ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁর সীমান্তে অভিযান চালিয়ে কষ্টিপাথরের রাধা-রানীর মূর্তি…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রুমিন ফারহানার চেহারার ভেতর শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখা যায়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ বাসে ছাত্রীদের আসনে ছাত্ররা, নিয়ম ভাঙার অ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলেজছাত্রীকে মৃত ঘোষণা করতেই হাসপাতাল থেকে পালান স্বামী, অত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9