নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল মেনে নেব: নাহিদ

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৪ AM
ভোটদান শেষে কথা বলছেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম

ভোটদান শেষে কথা বলছেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম © সংগৃহীত

নির্বাচন ‍সুষ্ঠু হলে ফলাফল মেনে নেবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে। সেগুলো ঠিক থাকলে জনরায় আমরা অবশ্যই মেনে নেব। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।

এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম রাজধানীর বাড্ডা এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে ভোট দেন। এরপর সাংবাদিকদেরকে এসব কথা বলেন তিনি।

এটিই তার জীবনের প্রথম ভোট জানিয়ে তিনি বলেন, ‘আপনারা সবাই ভোটকেন্দ্রে আসুন। আজ সবার দেশের মালিকানা বুঝে নেওয়ার দিন। ১১ দলের পক্ষে অবস্থান নিন।’ জনগণ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটা নিশ্চিত করতে চান বলে জানান তিনি।

আরও পড়ুন: ছাত্রদলের হামলায় আহত এনসিপি প্রার্থীর ভাইয়ের অবস্থা সংকটাপন্ন

রাতে কয়েকটি কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে উল্লেখ করে নাহিদ বলেন, এরপরও আমরা সবাইকে ভোট কেন্দ্রে আসতে বলছি। মানুষ ব্যালটে তাদের বিরুদ্ধে রায় দেবে। আমাদের আত্মত্যাগ ব্যর্থ হয়ে যাবে, যদি ভোট সুষ্ঠু না হয়। সুষ্ঠু ভোট হলে আমরা ক্ষমতার দ্বারপ্রান্তে রয়েছি। আমরা শেষ পর্যন্ত কেন্দ্র পাহারা দেব।

ভেঙে যাচ্ছে আর্জেন্টিনার কোচিং প্যানেল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা কমিটির সভা কাল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিতে সময় বাড়ানোর চিন্তা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
২২ দিন ধরে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রী ‘আটক’, পুলিশের কাছে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কয়ার টয়লেট্রিজে এক্সিকিউটিভ নিয়োগ, আবেদন ১৮ সেপ্টেম্বর পর…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9