নিজ এলাকায় ভোট দিয়ে যা বললেন মির্জা ফখরুল

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৪ AM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ৭টায় তিনি ভোট দেন।

ভোট দিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপ কালে তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের শুভ দিন আজ। এই নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে। বাংলাদেশের নতুন যাত্রা শুরু হলো আজ। আমরা আজ অত্যন্ত আনন্দিত। 

আরও পড়ুন: যুবদল নেতার ওপর অতর্কিত হামলা

তিনি আরও বলেন, আমরা অনেক বাধা-বিপত্তি পেরিয়ে এই দিনটি পেয়েছি। লক্ষ লক্ষ মানুষ পুলিশের হাতে নির্যাতিত হয়েছে। ২৪-এর আন্দোলনে প্রায় ২ হাজার ছাত্র-জনতা নির্যাতিত হয়েছে।

মির্জা ফখরুলের নিজের এলাকা তাঁতিপাড়াসহ ওই কেন্দ্রের আওতাভুক্ত হয়েছে শহরের তিনটি মহল্লা। সেখানে মোট ভোটার ৩ হাজার ৩৬৮ জন। ফকিরপাড়ায় ১ হাজার ৬৮২ জন, কালীবাড়ি বাজার ও মন্দির সংলগ্ন এলাকায় ১ হাজার ৫১২ জন এবং তাঁতিপাড়ায় ১৭৪ জন। এই কেন্দ্রে পুরুষ ও মহিলা ভোটারদের জন্য মোট ১০টি বুথ থাকছে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬