বগুড়ায় ভোটকেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে দুই জামায়াত নেতাকর্মী আটক

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১১ AM
আটক জামায়াতের দুই নেতাকর্মী

আটক জামায়াতের দুই নেতাকর্মী © সংগৃহীত

বগুড়া-৬ (সদর) আসনের শহরের ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে দুই জামায়াত নেতাকর্মীকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে দুই জামায়াত নেতাকর্মী জানান, তারা পোলিং এজেন্টের তালিকা জমা দিতে এসেছিলেন। আটকরা হলেন— বগুড়া শহর জামায়াতের ২ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি নাসিরুল ইসলাম জার্জিস ও কর্মী আবদুল বারী।

বগুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা তৌহিদুল ইসলাম বিটু জানান, রাত পৌনে ১০টার দিকে ১০ থেকে ১৫ জনের একটি দল শিববাটি এলাকার ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আসে। তাদের দরজায় ধাক্কা দিলে দায়িত্বরত আনসার সদস্য দরজা খুলে দেন। পরে কয়েকজন কেন্দ্রে প্রবেশ করেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় জনগণ ও বিএনপির নেতাকর্মীরা সেখানে যান। 

পরে পুলিশ এসে নাসিরুল ইসলাম জার্জিস ও আবদুল বারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, রাত ১০টার দিকে খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা দাবি করেছেন, তারা পোলিং এজেন্টের তালিকা দিতে এসেছিলেন। তবে রাতে এ ধরনের তালিকা জমা দেওয়ার কোনো বিধান নেই বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, আটক দুজনের কাছ থেকে প্রাথমিকভাবে মুচলেকা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। অনধিকার প্রবেশের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে আটকের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। বগুড়া শহর জামায়াতের যুব বিভাগের সম্পাদক আব্দুস সালাম তুহিন করেন, তাদের কর্মীরা কেবল পোলিং এজেন্টের তালিকা প্রিজাইডিং কর্মকর্তার কাছে দিতে গিয়েছিলেন। কিন্তু সেখানে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে তাদের পুলিশে সোপর্দ করেন।

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা, প্রধান আসামি গ্রেপ্ত…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিডিজবসে বিজনেস এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন করতে পারবেন শু…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষায় জিডিপির ২ শতাংশ বাজেট শুধু বিল্ডিং বানানোর জন্য না
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপগ্রেড হলো প্রাথমিক শিক্ষকদের সমন্বিত জ্যেষ্ঠতা তালিকা তৈর…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাঁজা সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘রেহানা মরিয়ম নূর আমাদের বোন’
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9