ছাত্রদলের হামলায় আহত এনসিপি প্রার্থীর ভাইয়ের অবস্থা সংকটাপন্ন

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৫ AM
আহত আশিকুর রহমান

আহত আশিকুর রহমান © সংগৃহীত

ছাত্রদলের হামলায় আহত কুড়িগ্রাম-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদের ছোট ভাই আশিকুর রহমানের অবস্থা সংকটাপন্ন।  বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাতে আতিক মুজাহিদের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত স্টিকার ও ছবি সংবলিত একটি গাড়িতে হামলা চালিয়ে আশিকুর রহমানসহ আরও পাঁচজন নেতাকর্মীকে বেধড়ক মারধর করা হয়। ছাত্রদল সভাপতি আমিমুলের নেতৃত্বে একদল ব্যক্তি এ হামলায় অংশ নেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় আমিমুল ইহসানসহ বিএনপি ও এর ছাত্রসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আতিক মুজাহিদ।

ড. আতিক মুজাহিদের দাবি, তাকে লক্ষ্য করেই হামলার উদ্দেশ্যে আসা হয়েছিল। তবে ঘটনাস্থলে তাকে না পেয়ে তার ছোট ভাই ও সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।

ঘটনার প্রতিবাদে আতিক মুজাহিদ জেলা প্রশাসকের বাসভবনের সামনে নেতাকর্মীদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন এবং হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

ড. আতিক মুজাহিদ বলেন, তারা ভোটের মাঠে হারবে—এই খবর আগেই পেয়ে গেছে। এ কারণে এখন ভয় দেখিয়ে গণজোয়ার থামাতে চায়। কিন্তু কুড়িগ্রামের মানুষ ভয় পায় না।

হামলায় গুরুতর আহত হওয়ার পর আশিকুর রহমানকে রংপুর মেডিকেল এবং বাকিদের কুড়িগ্রামেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশে জনবল নিয়োগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গাকৃবিতে দি এগ্রিকালচারিস্ট অলিম্পিয়াড অনুষ্ঠিত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জার্মানির সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেন জাতীয় বিশ্বব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সার্ভিয়ারে সিনিয়র ট্রেনিং অফিসার নিয়োগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
হুতিদের ওপর হামলা চালাতে ট্রাম্পকে অনুরোধ সৌদি যুবরাজের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
যেসব স্মার্টফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9