প্রিজাইডিং অফিসারকে বিএনপি নেতাকর্মীদের মারধর

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৭ AM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৯ AM
নির্বাচন কমিশন ও জাতীয় নির্বাচনের প্রতীক

নির্বাচন কমিশন ও জাতীয় নির্বাচনের প্রতীক © টিডিসি ফটো

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসনে ১১ দলীয় জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীর এজেন্টের ভোটকেন্দ্রে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রিজাইডিং অফিসারকে মারধর করার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

গতকাল বুধবার রাতে বালাগঞ্জের পূর্ব গৌরীপুর ইউনিয়নের মহিশাষী ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন ও নির্বাচন-সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত আটটার দিকে সিলেট-৩ আসনের ১১-দলীয় জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুসলেহ উদ্দীনের এক এজেন্ট বালাগঞ্জের পূর্ব গৌরীপুর ইউনিয়নের মহিশাষী ভোটকেন্দ্রের ভেতরে যান। খবর পেয়ে বিএনপির প্রার্থী এম এ মালিকের অনুসারীরা সেখানে গিয়ে ঘটনার প্রতিবাদ জানান।

রাতের বেলায় এজেন্ট কেন এবং কিভাবে কেন্দ্রে ঢুকলেন তা নিয়ে প্রিজাইডিং অফিসারর সাথে বাগবিতণ্ডার একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে তাকে মারধর করেন।

এ ঘটনায় মধ্যরাতে ধানের শীষের প্রার্থী এম এ মালিকের গণমাধ্যম শাখা এক বিজ্ঞপ্তিতে জানায়, মহিশাষী ভোটকেন্দ্রে একটি গোষ্ঠী ভোট ডাকাতির চেষ্টা চালায়। ঘটনার খবর পেয়ে বিএনপির প্রার্থী এম এ মালিক সেখানে যাচ্ছেন।

এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার সারওয়ার আলম গণমাধ্যমকে জানান, প্রিজাইডিং অফিসার কেন প্রার্থীর এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দিলেন, সে জন্য তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। রাতের বেলা কেন্দ্রের ভেতরে যাওয়ার কারও সুযোগ নেই।

এছাড়াও প্রিজাইডিং অফিসারর ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬