ভোটকেন্দ্রে ৫ ধরনের প্রযুক্তি ব্যবহার করছে সরকার

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৬ AM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৬ AM
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। (ইনসেটে) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তাইয়েব আহমেদ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। (ইনসেটে) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তাইয়েব আহমেদ © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ‍সুষ্ঠু করতে ৫ ধরনের প্রযুক্তি ব্যবহার করছে সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তাইয়েব আহমেদ আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

ফাইজ তাইয়েব আহমেদ লিখেছেন, এবারের ভোটে প্রযুক্তির ব্যবহার হচ্ছে। ১. প্রায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা আছে। ২. বাংলাদেশ পুলিশের কাছে রয়েছে বডি ওর্ন ক্যামেরা। এখানে ইমার্জেন্সি এসওএস বাটন ও পুশ টু টক ফিচার রয়েছে। 

৩. বাংলাদেশ আনসার নির্বাচন সুরক্ষা অ্যাপ ব্যবহার করে ইন্সিডেন্ট রিপোর্ট করবে। অন্য বাহিনী থেকে ইন্সিডেন্ট রেসপন্ড করা হবে। 

৪. বাংলাদেশ পুলিশের নিজস্ব ওয়াকিটকি নেটওয়ার্ক রয়েছে। সাথে রয়েছে পুলিশ কমিউনিকেশন অ্যাপ- এখানেও রয়েছে গ্রুপ কলিং ও গ্রুপ এসএমএস, পুশ টু টক, এসকালেশন ফিচার। 

৫. ৩৩৩ কল সেন্টার সেবা। নির্বাচন সংক্রান্ত অভিযোগ জানাতে, থানা পর্যন্ত পৌঁছাতে নাগরিকদের জন্য আছে ৩৩৩। 

আরও পড়ুন: ১৫ বছরের প্রতীক্ষার অবসান, কাঙ্ক্ষিত ভোট আজ

ফাইজ তাইয়েব আহমেদ বলেন, সার্বক্ষণিকভাবে কাজ করবে নির্বাচন কমিশন কন্ট্রোল রুম, পুলিশ কমান্ড কন্ট্রোল রুম। সুতরাং ভোট জালিয়াতি, কেন্দ্র দখল, ভোটের লাইনে বিশৃঙ্খলা, অন্য ভোটারকে ভয়-ভীতি প্রদর্শন, ভোটকেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ ইত্যাদি যেকোনো অপকর্ম থেকে দূরে থাকুন। 

তিনি আরও বলেন, ‘আপনার অপরাধ রেকর্ডেড থাকবে। তাই নিজে সতর্ক থাকুন, অন্যকেও সতর্ক থাকতে বলুন। হ্যাপি ভোটিং।’

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬