মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে এনসিপির এজেন্টকে বাধা

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৭ AM
সেনাবাহিনী

সেনাবাহিনী © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের পূর্ব মুহূর্তে রাজধানীর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন এনসিপি মনোনীত প্রার্থীর এজেন্ট গোলাম মোস্তফা।

অভিযোগ উঠেছে, সকাল সোয়া সাতটার দিকে প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও নাসিরুদ্দীন পাটোয়ারীর শাপলা কলি প্রতীকের এই এজেন্টকে কেন্দ্রের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়।

তার দাবি, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থকেরা তাকে ভেতরে ঢুকতে দিচ্ছিলেন না। এর ফলে বিএনপি ও এনসিপি সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেননি বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে ভোটগ্রহণ শুরুর পূর্বঘোষণা অনুযায়ী সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরু হলেও তাকে কেন্দ্রের বাইরে অবস্থান করতে দেখা যায়।

কিন্তু একপর্যায়ে সেনাবাহিনীর একটি টহল দল কেন্দ্রে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে পরিস্থিতি পর্যালোচনা সাপেক্ষে সকাল ৭টা ৪০ মিনিটে গোলাম মোস্তফাকে কেন্দ্রে প্রবেশের ব্যবস্থা করে দেন।

গোলাম মোস্তফা গণমাধ্যমকে বলেন, ভোট শুরুর সময় হয়ে গেলেও আমাকে ঢুকতে দেওয়া হয়নি। পুলিশ থেকেও কোনো সহায়তা পাচ্ছিলাম না। কেন আমাকে বাধা দেওয়া হচ্ছে, সে বিষয়ে প্রথমে কেউ স্পষ্ট কিছু বলেননি।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোমিন বিষয়টি রিটার্নিং অফিসারকে অবহিত করা হয়েছে বলে জানান। এদিকে প্রিজাইডিং অফিসার আবুল কালাম আজাদ তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

সেনাবাহিনীর হস্তক্ষেপের পর কেন্দ্রটিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়। এরপর থেকে কেন্দ্রে ভোটারদের স্বতস্ফুর্ত উপস্থিতি চোখে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকেও কেন্দ্রের ভেতরে ও বাইরে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবার…
  • ০৩ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬