কেমন চলছে ভোট, যা বলছে আনন্দবাজার

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৫ AM
ভোট দিয়েছেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ভোট দিয়েছেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর © আনন্দবাজার

নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়েছে বাংলাদেশে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় (বাংলাদেশের স্থানীয় সময়) ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত। সাধারণ নির্বাচনকে ঘিরে এখনও পর্যন্ত বড় ধরনের কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। 

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে দেশটির গণমাধ্যম জানিয়েছে, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চার জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সেখানকার একটি বুথের প্রিসাইডিং অফিসারকেও সরানো হয়েছে। 

সকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে। ইতিমধ্যেই ভোট দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা। ঢাকার বেরাইদ এলাকার একটি ভোটকেন্দ্রে ভোট দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি নিজে ঢাকা-১১ আসনের প্রার্থী। 

ঠাকুরগাঁওয়ের একটি ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকার একটি ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রধান শফিকুর রহমানও।

আরও পড়ুন: ভোটকেন্দ্রে ৫ ধরনের প্রযুক্তি ব্যবহার করছে সরকার

বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ চলছে। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে। একই সঙ্গে জুলাই সনদ নিয়ে গণভোটও হচ্ছে বাংলাদেশে। 

গত নভেম্বরে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকারের জারি করা অধ্যাদেশ অনুযায়ী চারটি বিষয়ের ওপর একটি প্রশ্নের ভিত্তিতে হচ্ছে  গণভোট। গণভোটের ব্যালট জাতীয় নির্বাচনের ব্যালট থেকে আলাদা এবং ভিন্ন রঙের করা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে ভোটারদের সমর্থন আছে কি না, সেই প্রশ্নে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দেবেন ভোটাররা।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9