শেরপুর-৩ আসনে নির্বাচন হচ্ছে না আজ

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৫ AM
শেরপুর-৩

শেরপুর-৩ © সংগৃহীত

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আকস্মিক মৃত্যুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের আজকের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শেরপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন বৈধ প্রতিদ্বন্দ্বী প্রার্থী মৃত্যুবরণ করায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করা হয়েছে। ফলে আজ এ আসনে কোনো ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না।

তিনি বলেন, আরপিও’র সংশ্লিষ্ট ধারা অনুযায়ী সংসদীয় নির্বাচনের আগে কোনো বৈধ প্রার্থী মারা গেলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন বাতিল বা স্থগিত করার বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী শেরপুর-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী কার্যক্রম স্থগিত করেছেন।

ইসি সূত্র জানায়, পরবর্তীতে শেরপুর-৩ আসনের জন্য নতুন করে তফসিল ঘোষণা করা হবে। নতুন তফসিলে আগে বৈধ ঘোষিত প্রার্থীদের পুনরায় মনোনয়নপত্র দাখিল বা জামানত জমা দিতে হবে না। তবে নতুন কোনো যোগ্য প্রার্থী চাইলে নির্ধারিত সময়ে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।

শেরপুর-৩ আসনটি শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই আসনে বড় রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের মধ্যে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল।

এর আগে, গত ৪ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ২:৩০ মিনিটের দিকে শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়ার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ছিলেন।

এই আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে ছিলেন বিএনপি মনোনীত মো. মাহমুদুল হক রুবেল। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু তালেব মো. সাইফুদ্দিন এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর মো. মিজানুর রহমান নির্বাচনী মাঠে ছিলেন।

ট্যাগ: শেরপুর
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬