বরগুনায় ভোট গণনার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৫ AM
বরগুনায় ভোট গণনার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

বরগুনায় ভোট গণনার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর নেওয়ার অভিযোগ © সংগৃহীত

বরগুনা পৌরসভার একটি ভোটকেন্দ্রে ভোট গণনা শুরুর আগেই রেজাল্ট শিটে প্রার্থীর এজেন্টদের স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রটিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

বুধবার (১১ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে বরগুনা পৌর শহরের কড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযুক্ত প্রিজাইডিং অফিসার গুদিঘাটা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াস হোসাইন।

বিএনপি মনোনীত প্রার্থীর এজেন্টরা অভিযোগ করে বলেন, “অনেকগুলো কাগজে স্বাক্ষর করতে হবে” বলে প্রিজাইডিং অফিসার তাদের কাছ থেকে স্বাক্ষর নেন। পরে তারা বুঝতে পারেন, সেটি ছিল রেজাল্ট শিট। বিষয়টি টের পেয়ে তারা প্রতিবাদ জানালে সংশ্লিষ্ট রেজাল্ট শিটটি ছিঁড়ে ফেলেন ওই কর্মকর্তা।

পরে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মাদ সিফাত বিন সাদেক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

অভিযোগের বিষয়ে প্রিজাইডিং অফিসার মাওলানা ইলিয়াস হোসাইন বলেন, “কাজের সুবিধার্থে আগাম স্বাক্ষর নেওয়া হয়েছিল। বিষয়টি ভুল বোঝাবুঝি।”

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬