ডিজিএফআই পরিচয়ে বিএনপি প্রার্থীর কাছে টাকা দাবি, গ্রেফতার ১

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৯ AM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪০ AM
আটক তৌহিদ তানভীর

আটক তৌহিদ তানভীর © সংগৃহীত

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের বিএনপি মনোনীত প্রার্থীর কাছে ডিজিএফআই পরিচয়ে টাকা দাবির অভিযোগে তৌহিদ তানভীর (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) একটি মোবাইল নম্বর থেকে চট্টগ্রাম-৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের কাছে নিজেকে ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে টাকা দাবি করেন অভিযুক্ত তৌহিদ তানভীর।

প্রাথমিক তদন্তে তার পরিচয় ভুয়া বলে নিশ্চিত হওয়া গেলে বুধবার সেনাবাহিনীর একটি দল হাটহাজারীর আমান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পরবর্তীতে তাকে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬