ভোটের আগের রাতেই রেজাল্ট শিটে ধানের শীষ-দাঁড়িপাল্লার এজেন্টের সই

১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৯ PM , আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৩ PM
ভোটের আগের রাতেই রেজাল্ট শিটে ধানের শীষ-দাঁড়িপাল্লার এজেন্টের সই

ভোটের আগের রাতেই রেজাল্ট শিটে ধানের শীষ-দাঁড়িপাল্লার এজেন্টের সই © সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ ও সদর উপজেলার আংশিক) একটি ভোটকেন্দ্র থেকে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতীকের এজেন্টের স্বাক্ষর করা ২৩টি রেজাল্ট শিট উদ্ধার করা হয়েছে। পোলিং এজেন্ট হিসেবে এসব রেজাল্ট শিটে স্বাক্ষর করেছেন জিল্লুর রহমান ও ওমর ফারুক।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর কেন্দ্র সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে রেজাল্ট শিটগুলো জব্দ করা হয়।

জানা গেছে, ওই কেন্দ্রে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা। রেজাল্ট শিট জব্দের পর কেন্দ্রটি পরিদর্শন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা এবং সহকারী রিটার্নিং অফিসার রিজওয়ানা নাহিদ। কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ২ হাজার ২৩৪ জন।

প্রিজাইডিং অফিসার জেসমিন আরা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, জিল্লুর রহমান ধানের শীষ প্রতীকের এবং ওমর ফারুক দাঁড়িপাল্লা প্রতীকের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে তিনি রাজি হননি।

ঝিনাইদহ-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর নির্বাচনি কার্যক্রমের পরিচালক ওলিউর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন যে, ওমর ফারুক দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট। এ বিষয়ে জানতে বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা জানান, উদ্ধারকৃত ২৩টি রেজাল্ট শিট ছিঁড়ে ফেলা হয়েছে এবং নতুন করে রেজাল্ট শিট প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রিজাইডিং অফিসারকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9