অচেতন অবস্থায় উদ্ধার সাংবাদিক আলী মামুদ মারা গেছেন

১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৭ AM , আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২০ PM
আলী মামুদ

আলী মামুদ © সংগৃহীত

বিএনপির মিডিয়া সেলের সদস্য ও দৈনিক দিনকালের সিনিয়র সাংবাদিক আলী মামুদ মারা গেছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে আলী মামুদকে জাতীয় প্রেস ক্লাবের ওয়াশরুম থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি বলেন, আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফোন দিয়ে বিষয়টি জানান। পরে পুলিশ সেখানে গিয়ে টয়লেটের দরজা খুলে ওই সাংবাদিকের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণা তিনি স্ট্রোক করে মারা গেছেন। মরদেহ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

আলী মাহমুদের স্ত্রী জেসমিন আরা জানান, ‘রাতে তিনি বাসায় ফেরেননি। আমরা চিন্তায় ছিলাম। সকালে তার খোঁজ নিতে আমি জাতীয় প্রেসক্লাবে যাই। সেখানে কিছুক্ষণের অবস্থানের পরে ক্লাবের পরিচ্ছন্নতা কর্মী জানান, ওয়াশরুমে তার দেহ অচেতন অবস্থায় পড়ে আছে।’

মৃত্যুকালে আলী মাহমুদের বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী এবং দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আলী মাহমুদ ১৯৫৬ সালে রাজশাহীর পবাতে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভের পর সাংবাদিকতা শুরু করেন। রাজশাহীর দৈনিক বার্তা তার প্রথম কর্মস্থল। পরে ঢাকায় যোগ দেন দৈনিক দিনকাল-এ, যেখানে দীর্ঘদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে সর্বশেষ নগর সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

তিনি জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের স্থায়ী সদস্য ছিলেন। আলী মাহমুদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দৈনিক দিনকালসহ সংবাদমাধ্যমে শোকের ছায়া নেমে আসে। সহকর্মীরা জানিয়েছেন, তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে, মাঠভিত্তিক এবং আপাদমস্তক একজন ওয়ার্কিং সাংবাদিক।

তার মৃত্যুতে ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া আলাদা আলাদা শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল, সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী পৃথক শোকবার্তায় আলী মাহমুদের প্রতি শোক প্রকাশ করেছেন।

ট্যাগ: বিএনপি
মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9