রাজনৈতিক দলের সংশ্লিষ্টতায় সাত নির্বাচন পর্যবেক্ষক সংস্থায় আপত্তি বিএনপির

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৭ PM
বেশ কিছু পর্যবেক্ষক সংস্থার প্রতি আপত্তি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

বেশ কিছু পর্যবেক্ষক সংস্থার প্রতি আপত্তি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া বেশ কিছু পর্যবেক্ষক সংস্থার প্রতি আপত্তি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এছাড়া নির্দ্দিষ্ট ৭টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সরাসরি একটি বিশেষ রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা থাকার সংবাদের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে অনুরোধ জানিয়ে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে গুলশানে ত্রয়োদশ জাতীয় নির্বাচন পরিচালনায় গঠিত বিএনপির কমিটির মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানিয়েছেন।

মাহদী আমিন জানান, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, গত ২৬ জানুয়ারি নির্বাচন কমিশন মোট ৮১টি সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন স্থানীয় পর্যবেক্ষক অনুমোদনের কথা জানায়। এর মধ্যে অপেক্ষাকৃত কম পরিচিত এবং পর্যবেক্ষণ কাজে অভিজ্ঞতাহীন ১৬টি সংস্থা থেকে ৩১ হাজার ৮০১ জন পর্যবেক্ষককে অনুমতি প্রদান করা হয়, যা মোট পর্যবেক্ষকের ৬৮.৮৯%। এর মধ্যে বেশ কয়েকটি সংগঠনের সাথে বিশেষ রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার খবর সংবাদ মাধ্যমে এসেছে। ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে পত্র দেওয়া হয়েছে।

সংস্থাগুলো হচ্ছে: ১. রিসডা বাংলাদেশ– ১৬৪৫ জন, ২. বাকেরগঞ্জ ফোরাম– ১০৫০ জন, ৩. এসোসিয়েশন অব মুসলিম ওয়েলফেয়ার এজেন্সিজ ইন বাংলাদেশ–৬৪৩ জন, ৪. এ্যাকটিভ এইড ওয়েলফেয়ার অর্গানাইজেশন–১০৩৫ জন, ৫. ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ–১৫৩৫ জন, ৬. দীপ্ত মহিলা উন্নয়ন–৩৯৮ জন এবং ৭. কমিউনিটি এসিস্ট্যান্স ফর রুরাল ডেভেলপমেন্ট–৩৮৬১ জন।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9