‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ রুখতে ছাত্র-জনতাকে রাজপথে প্রস্তুত থাকার আহ্বান মামুনুল হকের

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৪ PM
মাওলানা মামুনুল হক

মাওলানা মামুনুল হক © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন সম্ভাব্য কারচুপি ও ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ রুখতে ছাত্র-জনতাকে রাজপথে অতন্দ্র প্রহরীর মতো প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ভোট দিয়ে ঘরে ফিরে গেলেই দায়িত্ব শেষ নয়; বরং ফলাফল ঘোষণা পর্যন্ত ভোটকেন্দ্র ও রাজপথের নিয়ন্ত্রণ ধরে রাখতে হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শিয়া মসজিদ থেকে শ্যামলী এলাকায় ঢাকা-১৩ আসন ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘নির্বাচনি স্বাগত মিছিল’ পরবর্তী এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমাবেশে মাওলানা মামুনুল হক বলেন, ঢাকা-১৩ আসনের জনগণ ১২ ফেব্রুয়ারি ‘রিকশা’ প্রতীকের পক্ষে ব্যালট বিপ্লব ঘটাতে প্রস্তুত রয়েছে। তবে ষড়যন্ত্রকারীরা বসে নেই উল্লেখ করে তিনি বলেন, ছাত্রশিবির, ছাত্র মজলিস, ছাত্র শক্তিসহ সকল ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ভোটের ফল নিয়ে যে কোনো ধরনের কারচুপি ও ইঞ্জিনিয়ারিং প্রতিহত করতে সতর্ক ও প্রস্তুত থাকতে হবে।

তিনি আরও বলেন, যারা এখনও পেশিশক্তির ভয় দেখিয়ে রাজনীতি করতে চায়, তাদের ২০২৪ সালের গণআন্দোলন থেকে শিক্ষা নেওয়া উচিত। দেশের মানুষ যখন রক্ত দিতে শিখেছে, তখন সন্ত্রাসবাদী রাজনীতিকে তারা নির্মূল করেই ছাড়বে—ইনশাআল্লাহ।

সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিমের সেক্রেটারি জেনারেল মুহিব্বুল্লাহ বলেন, দীর্ঘ সাড়ে ১৫ বছর পর দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে। তিনি বলেন, ঢাকা-১৩ আসনের ভোটাররা ভাগ্যবান যে, তারা আল্লামা মামুনুল হকের মতো ইসলামপ্রিয় মানুষের নয়নমণি ও তারুণ্যের আইকনকে প্রার্থী হিসেবে পেয়েছেন।

ড. ইউনূসকে হেনস্তা চেষ্টায় নাহিদ ইসলামের বিবৃতি
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, যা বলছে সরকার
  • ১৩ অক্টোবর ২০২৬
ব্র্যানারসন অ্যাপারেলে চাকরি, আবেদন শুরু আজ থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
আ’লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের কোনো সম্ভাবনা দেখি না
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬
তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬