যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা জামায়াত আমিরের

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ PM
তিস্তাপাড়ে জামায়াতের নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমান

তিস্তাপাড়ে জামায়াতের নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমান © টিডিসি

যেকোনো মূল্যের বিনিময়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, তিস্তা এ অঞ্চলের মানুষের অহংকার। এখন তিস্তার নাম এক সাগর দুঃখ। আমরা কথা দিচ্ছি, যেকোনো মূল্যের বিনিময়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী ও লালমনিরহাট জেলা জামায়াতের যৌথ আয়োজনে লালমনিরহাট জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. আবু তাহেরের সভাপতিত্বে তিস্তা ব্যারেজ ডালিয়া হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আমির ডা. শফিকুর রহমান বলেন, যারা দীর্ঘদিন জাতির সঙ্গে বেঈমানি করেছে, আসন্ন নির্বাচন তাদের ‘লাল কার্ড’ দেখানোর নির্বাচন। রাজনীতির নামে ব্যবসা নয়, চাঁদাবাজি নয়। এটি হচ্ছে রাজার নীতি।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল উর্বর হবে এবং নদীভাঙনের কবলে হাজার হাজার পরিবারকে নিঃস্ব হতে হবে না। আমার দেশ আগে, এ দেশের জনগণের স্বার্থ আগে। আমরা কারও স্বার্থে আঘাত দেব না, কিন্তু কেউ আমাদের স্বার্থে আঘাত করলে সেটা মেনে নেব না।

এ সময় তিনি উত্তরাঞ্চলের বিভিন্ন উন্নয়ন দাবির কথাও তুলে ধরেন। বিশেষ করে বুড়িমারি স্থলবন্দর আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, “তিস্তা পাড় থেকেই বাংলাদেশের উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ।

উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক রাজধানী গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, কর্মসংস্থান বাড়লে সারাদেশ উন্নত হবে। এ অঞ্চলের উৎপাদিত শস্য শুধু দেশের চাহিদা নয়, বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

গণভোট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদি, আর ‘না’ মানে গোলামি।” তিনি সবাইকে ১২ ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

নারীদের নিরাপত্তা ও মর্যাদা প্রসঙ্গে আমির ডা. শফিকুর রহমান বলেন, প্রয়োজনে জীবন দিব; তবুও মা-বোনের ইজ্জত কাউকে কেড়ে নিতে দেব না।নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করা হবে।

নির্বাচনী জনসভার বক্তব্য শেষে আমির ডা. শফিকুর রহমান নীলফামারী জেলার চারটি আসন, নীলফামারী-১ অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সাত্তার, নীলফামারী-২ অ্যাড. আলফারুক আব্দুল লতীফ, নীলফামারী-৩ ওবায়দুল্লাহ সালাফী, নীলফামারী-৪ আব্দুল মুনতাকিম এবং লালমনিরহাট জেলার তিনটি আসন, লালমনিরহাট-১ মো. আনোয়ারুল ইসলাম রাজু, লালমনিরহাট-২ মো. ফিরোজ হায়দার, লালমনিরহাট-৩ মো. আবু তাহের সহ সংসদ সদস্য প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লার প্রতীক তুলে দেন।

চেলসি থেকে সিটিতে এনজো ফার্নান্দেজ, বিপুল অর্থ পাচ্ছে রিভার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি নিয়ে সভা আজ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে আজ 
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মেসির পর ১০ নম্বর জার্সি তুলে রাখার দাবি, মারাডোনার সময় কেন…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের গেজেট জারির সময় জানাল অর্থসচিব
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬