বগুড়ায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৯ PM
আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামানের মনোনয়ন বাতিলের আবেদন

আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামানের মনোনয়ন বাতিলের আবেদন © সংগৃহীত

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল আজাদ মোহাম্মদ শাহাদাতুজ্জামানের মনোনয়ন বাতিলের আবেদন করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) একই আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগে বলা হয়, জামায়াতের প্রার্থী আবুল আজাদ মোহাম্মদ শাহাদাতুজ্জামান বর্তমানে দেউলী আলিম মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্বে রয়েছেন। তবে তিনি ওই পদ থেকে পদত্যাগ না করেই নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় এ তথ্য গোপন করেছেন।

এতে আরও বলা হয়, নির্বাচন কমিশনের পরিপত্র-৪ এর ধারা ২০-এর উপধারা (ঘ) অনুযায়ী- কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি পদে থাকলে নির্বাচনী প্রচারণা শুরুর আগেই পদত্যাগ করা বাধ্যতামূলক। কিন্তু সংশ্লিষ্ট প্রার্থী সেই বিধান অনুসরণ করেননি। এ অবস্থায় নির্বাচন কমিশনের বিধি লঙ্ঘন এবং হলফনামায় তথ্য গোপনের অভিযোগে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়নপত্র আইনগতভাবে বাতিলযোগ্য বলে উল্লেখ করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তার মনোনয়ন বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আবেদন জানানো হয়েছে।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম তালু বলেন, নির্বাচনী আইন লঙ্ঘনের কারণে আমি অভিযোগ দায়ের করেছি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

জামায়াত প্রার্থী আবুল আজাদ মোহাম্মদ শাহাদাতুজ্জামানের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। 

বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌহিদুর রহমান বলেন, বিষয়টি আমরা জেনেছি। উপজেলা থেকে বিষয়টি অফিসিয়ালি আমাদের কাছে এলে আমরা তা কমিশনে পাঠাব। কারণ বর্তমানে রিটার্নিং কর্মকর্তার আর প্রার্থিতা বাতিলের কোনো সুযোগ নেই। 

ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬