‘সুশাসনের অভাবে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে’

২৯ জানুয়ারি ২০২৬, ১২:১৭ PM
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো এবং দাঁড়িপাল্লার প্রার্থী মো. মহসীন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো এবং দাঁড়িপাল্লার প্রার্থী মো. মহসীন © টিডিসি ফটো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া- ৬ (বাঞ্ছারামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মহসীন বলেছেন, দেশে সুশাসনের অভাবে দুর্নীতি আজ প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, যা একটি মরণব্যাধিতে পরিণত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন কেবল ক্ষমতায় যাওয়ার লড়াই নয়; বরং এটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আল্লাহভীরু ও সৎ নেতৃত্ব সংসদে গেলে জনগণের অধিকার ফিরবে এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

গতকাল বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টায় বাঞ্ছারামপুর উপজেলার শাহ রাহাত আলী মাজার মাঠে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংসদ সদস্য হওয়া মানে জমিদার হওয়া নয়; বরং জনগণের আমানতের পাহারাদার হওয়া। আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হই, তাহলে আমাদের মূল কর্মসূচি হবে- এমপি সাহেব হিসাব দাও।

মো. মহসীন বলেন, দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে, ভোটের পর জনপ্রতিনিধিদের আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি- ইনশাআল্লাহ, আমার পেটে বা আমার পরিবারের পেটে জনগণের একটি অবৈধ টাকাও প্রবেশ করবে না। জনগণের আমানতের খেয়ানত করা আমার দ্বারা সম্ভব নয়।

তিনি আরও বলেন, আমরা যদি জনগণের ভোটে বিজয়ী হই, তাহলে সবাইকে সঙ্গে নিয়েই সরকার গঠন করব।

ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ হামিদুল ইসলামের সঞ্চালনা এবং শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উক্ত জনসভায় অন্যান্যদের অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদা, মাওলানা সারোয়ার হোসাইন, মো. শামীম নূর ইসলাম, মো. ইমতেয়াজ উদ্দিন, মো. সাইদুর রহমান, মো. এনামুল হক, মো. মাহিমুর রহমানসহ এগারো দলীয় জোটের অনেক নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, ৩৫ হাজারে বিক্রি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৬ দফা আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ৩০ সেপ্টেম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা যুবকের, …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
অ্যাকশনএইড নিয়োগ দেবে অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার, আবেদন ৮…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬