যথাযথ প্রক্রিয়া অনুশীলন না করলে ভোট বাতিল হয়ে যাবে: ইসি সানাউল্লাহ

২৭ জানুয়ারি ২০২৬, ০১:২২ PM
নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে সভায় কথা বলছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ

নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে সভায় কথা বলছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ © টিডিসি

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, কোনো অবস্থাতে ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবে না। কেউ যদি যথাযথ প্রক্রিয়া অনুশীলন না করে ভোট প্রদান করেন, তাহলে তার ভোট বাতিল হয়ে যাবে। 

তিনি বলেন, একই সময় সাধারণ ব্যালট ও পোস্টাল ব্যালট গণনা কর হবে। তবে পোস্টাল ব্যালট গণনায় সময় লাগবে। ১১৯টি প্রতীক রয়েছে প্রতিটি ব্যালটে, তাই প্রবাসীদের এ ব্যালটের প্রতীকগুলো এজেন্টদের দেখিয়ে নিশ্চিত করতে হবে তিনি কোথায় ভোট দিয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে নোয়াখালীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. সানাউল্লাহ বলেন, ‘এবারে ভোট দেওয়ার অধীর আগ্রহ কাজ করছে। এটাকে আমাদের সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে তাদের প্রত্যাশা পূরণ করা। যেন সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে। অনেক সময় দেখা দুষ্ট চক্র প্রতিপক্ষের ভোটারকে আসতে বাধা প্রদান করে। সবাই নিজের ভোটারকে সাথে করে নিয়ে আসুক এটাতে কোন বাধা নেই। তবে নির্বাচনে কেউ যেন কাউকে বাধা দিতে না পারে এটা প্রশাসনকে নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, পোস্টাল ব্যালট প্রবাস ও দেশ থেকে দুইভাগে হবে। প্রবাস থেকে যে ভোটগুলো আসবে ডাক বিভাগ রিটার্নিং কর্মকর্তার কাছে সরাসরি ডেলিভালি করবে। আর দেশের ভেতরে যে পোস্টাল ব্যালট গুলো আসে সেগুলো স্থানীয় পোস্ট অফিসের মাধ্যমে আসবে।

জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড, আনসারসহ বিভিন্ন দপ্তরের প্রধানেরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা নির্বাচনের আইনশৃঙ্খলা, ভোটের পরিবেশ, গণভোটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9