ব্যালটের একই সারিতে ট্রাক ও ট্রাক্টর প্রতীক, বিপাকে নুরের দল

১৭ জানুয়ারি ২০২৬, ০৬:৩৫ PM
গণঅধিকার পরিষদ ও ইসির লোগো

গণঅধিকার পরিষদ ও ইসির লোগো © সংগৃহীত

পোস্টাল ব্যালটে ট্রাক ও ট্রাক্টর প্রতীকের অবস্থান নিয়ে ভোটারদের মধ্যে বিভ্রান্তি দূর করতে ইসিকে চিঠি দিয়েছে গণঅধিকার পরিষদ। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর স্বাক্ষরিত চিঠিটি ইসিতে জমা দেওয়া হয়। 

চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত পোস্টাল ব্যালট পেপারের নমুনা চিত্র বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে, যেখানে গণঅধিকার পরিষদের দলীয় প্রতীক ট্রাক এবং অন্য একটি দলের প্রতীক ট্রাক্টর একই সারিতে ওপর-নিচে অবস্থান করছে। প্রতীক দুটি অত্যন্ত কাছাকাছি থাকায় ভোটারদের পক্ষে আলাদা করে শনাক্ত করা কঠিন হয়ে পড়তে পারে।

গণঅধিকার পরিষদের মতে, প্রতীকের এ ধরনের অবস্থান ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং ভোট প্রদানের সময় ভুল হওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে পোস্টাল ব্যালটে ট্রাক ও ট্রাক্টর প্রতীক দুটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আলাদা অবস্থানে প্রতিস্থাপনের জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানানো হয়েছে। গণঅধিকার পরিষদ জানায়, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।  

সড়ক দুর্ঘটনায় আহত হওয়া সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু
  • ০৯ নভেম্বর ২০২৬
তিন ধাপের নবম শিক্ষক নিয়োগ ডিসেম্বরে, প্রিলিমিনারী পরীক্ষার…
  • ০৯ নভেম্বর ২০২৬
‘সুবিধা চাইতে এলে মনে রাখব’—প্রোগ্রামে না আসায় শিক্ষক-কর্মক…
  • ০৯ নভেম্বর ২০২৬
সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ, উত্তাপ ছড়াতে পারে সরকার-বিরো…
  • ০৯ নভেম্বর ২০২৬
অতিরিক্ত মেদ কমাতে সকালে গড়ে তুলুন ৩ অভ্যাস
  • ০৯ নভেম্বর ২০২৬
পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950