উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ছাত্রশিবিরের শোক

১৬ জানুয়ারি ২০২৬, ০৪:৩০ PM
অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির © সম্পাদিত

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) এক শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ শোক প্রকাশ করে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আজ সকালে রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি সাততলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ও পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর নারী-শিশুসহ মোট ছয়জন মৃত্যুবরণ করেন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন। আমরা এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।

নেতৃবৃন্দ আরও বলেন, আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। এ ছাড়া, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে জনগুরুত্বপূর্ণ এলাকায় আধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থাসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।

সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিল্পবর্জ্য-পলিথিন দূষণে মৃতপ্রায় তুরাগ, হুমকিতে জীববৈচিত্র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে যে ৩ সংকট দেখছেন ডি ভিলিয়ার্স
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9