প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নেতা

১০ জানুয়ারি ২০২৬, ০২:৫৬ PM
অ্যাডভোকেট মোহাম্মদ আলী

অ্যাডভোকেট মোহাম্মদ আলী © সংগৃহীত

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২) এ অনুষ্ঠিত আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

শুনানি শেষে সাংবাদিকদের তিনি বলেন, আমি টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পত্র দাখিল করেছি। আমার এক শতাংশ ভোটারের মধ্যে নয়জন ভোটার যাচাই-বাছাইয়ে সঠিক পাওয়া যায়। একটি ভোটার সঠিক না পাওয়ায় আমার মনোনয়ন বাতিল করা হয়েছিল। পরে আমি যথাসময়ে আপিল করি। আজ বিজ্ঞ কমিশন আমার আপিল শুনানি করেছেন।

ব্যারিস্টার আশরাফ বলেন, একজন ভোটারের নম্বর ভুল থাকায় যাচাই-বাছাই করা সম্ভব হয়নি। অথচ বিধিমালা অনুযায়ী সরেজমিনে যাচাই-বাছাই করার নিয়ম রয়েছে। সে ক্ষেত্রে ওই ভোটারকে উপস্থিত করে তার কাছে জিজ্ঞাসা করা হয়নি। তার ঠিকানা ও ফোন নম্বর দেওয়া হয়েছিল। মহামান্য নির্বাচন কমিশনে আপিল করার পর শুনানির একেবারে শুরুতেই কমিশন আমাদের আপিল মঞ্জুর করেন।

এর আগে প্রাথমিক যাচাই-বাছাইয়ে মোহাম্মদ আলীর জমা দেওয়া ১ শতাংশ ভোটারের তালিকার মধ্যে একজনের তথ্য নিয়ে অসংগতি দেখা দেওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। 

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬