বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে জামায়াত প্রার্থীর আবেদন

১০ জানুয়ারি ২০২৬, ০২:৪৫ AM
জামায়াত আমির

জামায়াত আমির © সংগৃহীত

ভোলা-২ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়ন বাতিলের দাবি উঠেছে। তার প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আনুষ্ঠানিক আবেদন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা ফজলুল হক।

শুক্রবার (৯ জানুয়ারি) হাফিজ ইব্রাহিমের স্ত্রীর ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ এনে এই আবেদন করা হয় বলে জানা গেছে। অভিযোগে বলা হয়, মনোনয়নপত্র দাখিলের সময় হলফনামায় প্রাসঙ্গিক তথ্য সঠিকভাবে উল্লেখ করা হয়নি।

এর আগে, গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ভোলার চারটি সংসদীয় আসনে মোট ২৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ডা. শামিম আহমেদ। একই দিন বিভিন্ন ত্রুটি ও অসংগতির কারণে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, ভোলা সদর আসনে ৯টি মনোনয়নের মধ্যে ২টি, ভোলা-২ আসনে ৯টির মধ্যে ২টি, ভোলা-৩ আসনে ৬টির মধ্যে একটি এবং ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে ৭টির মধ্যে ২টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

হলফনামা ও ভোটার তালিকায় তথ্যগত ত্রুটির কারণে যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়, তারা হলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবুল কামাল উদ্দিন, জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মো. আকবর হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম, রফিজুল ইসলাম, তাসলিমা বেগম, মহিবুল্লাহ খোকন ও রহমত উল্লাহ।

জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের ত…
  • ১২ আগস্ট ২০২৬
তরুণদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাক, সুস্থ থাকার ৮ সহজ উপায়
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদা তুলতে বাধা দেওয়া ছাত্রদল নেতাদের চাপাতি-চাইনিজ কুড়াল …
  • ১২ আগস্ট ২০২৬
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
মিনি তেল পাম্পসহ চার দোকানে আগুন, ক্ষতি ৩১ লাখ টাকা
  • ১২ আগস্ট ২০২৬
বোবায় ধরা কী, কেন হয়, কীভাবে পরিত্রাণ পাবেন
  • ১২ আগস্ট ২০২৬