চট্টগ্রাম-১৩ আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

০৪ জানুয়ারি ২০২৬, ০৫:১২ PM
চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়

চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয় © সংগৃহীত

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বিএনপির এক নেতাকে ঘিরে সৃষ্টি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। নিজের মনোনয়নপত্রে নিজেই প্রস্তাবকারী হওয়ায় বাতিল করা হয়েছে বিএনপির দক্ষিণ জেলা শাখার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলী আব্বাসের মনোনয়নপত্র।

রবিবার (৪ জানুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত দেন আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

রিটার্নিং কর্মকর্তা জানান, আলী আব্বাস নিজের মনোনয়নপত্রে নিজেই প্রস্তাবকারী হিসেবে স্বাক্ষর করেছেন, যা নির্বাচন বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এ ছাড়া তিনি নিজেকে বিএনপির প্রার্থী হিসেবে দাবি করলেও দলীয় মনোনয়নের কোনো প্রত্যয়নপত্র জমা দিতে পারেননি। এসব কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তবে বিধি অনুযায়ী তিনি চাইলে আপিল করার সুযোগ পাবেন।

এ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন বিএনপির সরওয়ার জামাল নিজাম, জামায়াতে ইসলামীর মাহমুদুল হাসান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মোহাম্মদ এমরান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম শাহজাহান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মু. রেজাউল মোস্তফা, খেলাফত মজলিসের মোহাম্মদ ইমরান ও জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী।

এ ছাড়া একই আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী মো. মুজিবুর রহমানের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। ঋণখেলাপি হওয়ায় তার প্রার্থিতা গ্রহণযোগ্য নয় বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১৫টি আসনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অপর একটি আসনে দায়িত্বে রয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর। যাচাই-বাছাই চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ ও ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রার্থীরা ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন।

মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9