সিরাজগঞ্জের ৬ আসনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

০৪ জানুয়ারি ২০২৬, ০৬:২৪ PM
সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি আসনে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে তিনটি আসনের (সিরাজগঞ্জ ৪, ৫ ও ৬) মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় ৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন  রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

এর আগে শনিবার সকাল ১০টা থেকে সিরাজগঞ্জ ১, ২ ও ৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

সিরাজগঞ্জ সহকারী নির্বাচন কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, সিরাজগঞ্জ-৪ আসনের ৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। ১ শতাংশ ভোটার স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসাইন ও দলীয় মনোনয়নের স্বাক্ষরে গড়মিল থাকায় সিপিবি প্রার্থী মো. আব্দুল হাকিমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়

সিরাজগঞ্জ-৫ আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ১ শতাংশ ভোটার স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা খান বাবলু ও দলীয় মনোনয়নের স্বাক্ষরে ভুল থাকায় সিপিবি প্রার্থী মো. মতিয়ার রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে। 

সিরাজগঞ্জ-৬ আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে বিএনপির মনোনয়ন না পাওয়ায় শফিকুল ইসলাম ছালাম, ১ শতাংশ ভোটার স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. হুমায়ুন কবির (স্বতন্ত্র) ও মো. ওয়াসেক বিল্লাহ খান মজলিসের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তিনি বলেন, শনিবার যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন, সিরাজগঞ্জ-১ আসনে মো. আব্দুস সবুর (স্বতন্ত্র) ও মো. নাজমুস সাকিবের (নাগরিক ঐক্য), সিরাজগঞ্জ-২ আসনে মো. সোহেল রানার (জনতার দল) ও মো. আনোয়ার হোসেন (কমিউনিষ্ট পার্টি) এবং সিরাজগঞ্জ-৩ আসনে মো. ইলিয়াছ রেজা রবিন (স্বতন্ত্র) ও মুহা. আব্দুর রউফ সরকারের (বাংলাদেশ খেলাফত মজলিস)।

ফোনের স্টোরেজ কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে, দুই উপায়ে খালি করুন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা ন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে ২ কোটি টাকায় নির্মিত খেলার মাঠে খেলতে পারেন না …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9