আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

০৫ জানুয়ারি ২০২৬, ১১:৪৭ PM
তারেক রহমান

তারেক রহমান © ফাইল ফটো

জুলাই গণঅভ্যুথানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী সোমবার (১২ জানুয়ারি) কবর জিয়ারতের উদ্দেশ্যে তিনি রংপুর যাবেন। ১৭ বছরের বেশি সময় লন্ডনে নির্বাসনে থেকে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর এটাই তার প্রথম রাজধানী ঢাকার বাইরে সফর। আর বগুড়া, রংপুরে তিনি যাচ্ছেন প্রায় ১৯ বছর পর। সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর নিজের জন্ম জেলা বগুড়ায় গিয়েছিলেন তারেক রহমান। সেই হিসেবে ১৯ বছর ১৮ দিন পর আগামী ১১ জানুয়ারি তিনি আবার বগুড়ার মাটিতে পা রাখবেন। আজ সোমবার (৫ জানুয়ারি) বিএনপির গুলশান কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, রংপুর যাবার পথে তিনি ১১ জানুয়ারি সন্ধ্যার দিকে বগুড়ায় পৌঁছবেন। রাতে তিনি একটি হোটেলে রাত্রিযাপন করবেন। পরদিন ১২ জানুয়ারি বেলা ১০টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জেলা বিএনপি গণদোয়া কর্মসূচি গ্রহণ করেছে। তিনি সেখানে অংশ নেবেন। এরপর রংপুরের উদ্দেশে রওনা করবেন। 

বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল জানান, ১২ জানুয়ারি সকালে গণদোয়া শেষে তারেক রহমান শহরের সাতমাথা, তিনমাথা ও মাটিডালি হয়ে মহাস্থানে হযরত শাহ সুলতান বলখী মাহী সাওয়ারের (রহ.) মাজারে যাবেন। সেখানে মাজার জিয়ারত শেষে তিনি রংপুরের উদ্দেশে রওনা দেবেন। রংপুরে তিনি জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।

বগুড়া জেলা বিএনপির সূত্র জানায়, তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। তাকে একনজর দেখার জন্য সবাই অপেক্ষা করছেন। 

মহাস্থানগড়ে মাজার জিয়ারত করবেন তারেক 

বগুড়া বিএনপি সূত্র জানায়, তারেক রহমান আলতাফুন্নেছা খেলার মাঠে তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় গণদোয়া শেষে তারেক রহমান শহরের সাতমাথা, তিনমাথা ও মাটিডালি এলাকা হয়ে মহাস্থানে অবস্থিত হজরত শাহ সুলতান বলখী মাহী সাওয়ার (রহ.)-এর মাজারে জিয়ারত করবেন। সেখানে মোনাজাত শেষে তিনি রংপুরের উদ্দেশে যাত্রা করবেন। রংপুরে তিনি জুলাই শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। 

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান।

ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9