ঢাকা-৭ আসনে জামায়াতের প্রার্থীর পেশা ব্যবসা, আছে ১১৬ কোটি টাকার সম্পদ

০৪ জানুয়ারি ২০২৬, ০৮:০৪ AM
ঢাকা-৭ এর প্রার্থী এনায়েত উল্লাহ

ঢাকা-৭ এর প্রার্থী এনায়েত উল্লাহ © টিডিসি সম্পাদিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে পুরান ঢাকার ব্যবসায়ী মো. এনায়াত উল্লাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তার হলফনামা অনুযায়ী, তার বার্ষিক আয় প্রায় ৭ কোটি টাকা। স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ ১১৬ কোটি টাকা। তবে এ বিপুল সম্পদের পাশাপাশি তার নামে ৮২ কোটি ৮৭ লাখ ৫১ হাজার ৭৭৭ টাকা ঋণও রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালবাগ, চকবাজার, বংশাল, কামরাঙ্গীরচর (আংশিক) ও কোতোয়ালি (আংশিক) থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা-৭ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. এনায়াত উল্লা।

পেশায় ব্যবসায়ী এনায়াত উল্লা হলফনামায় নিজেকে স্বশিক্ষিত উল্লেখ করেন। তিনি বার্ষিক আয় দেখিয়েছেন ৬ কোটি ৮৬ লাখ ৩৫ হাজার ৮০ টাকা। এর মধ্যে বাড়ি, অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্থান বা অন্যান্য স্থাবর সম্পত্তির ভাড়া থেকে পান ৪১ লাখ ৮৮ হাজার ৮৫৪ টাকা, ব্যবসা থেকে আসে ৬ কোটি ৪ লাখ ৭৩ হাজার ২৩৭ টাকা, শেয়ার, বন্ড ও সঞ্চয়পত্র থেকে আসে ৩৯ লাখ ৪২ হাজার ৯৯০ টাকা, অন্যান্য উৎস থেকে পান ৩০ হাজার টাকা।

হলফনামার তথ্য অনুযায়ী, এনায়াত উল্লার অস্থাবর সম্পদ আছে ৯২ কোটি ২৩ লাখ ৭৭ হাজার ৬২৯ টাকার। এর মধ্যে নগদ আছে ৪৫ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা, ব্যাংকে জমা ৭ কোটি ১১ লাখ ২৪ হাজার ৪৫৪ টাকা, বন্ড, ঋণপত্র ও শেয়ার আছে ৭৭ কোটি ২২ লাখ ৭৯ হাজার ৬৭৫ টাকার, সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত আছে ৭ কোটি ৫ লাখ টাকার, গয়না আছে ৫ হাজার টাকার আর ইলেকট্রনিকস পণ্য আছে ১৮ লাখ টাকার আর আসবাব আছে ২১ লাখ টাকার। তার তিনটি আগ্নেয়াস্ত্রও (শটগান, রিভলবার ও রাইফেল) আছে।

আরও পড়ুন: গণভোট বিষয়ে জনগণকে উৎসাহিত করা প্রত্যেকটি দলের দায়িত্ব: জুনায়েদ সাকি

তার দুই স্ত্রী রয়েছেন। তারা হলেন মোসা. শাহনাজ উল্লা ও রায়হানা এনায়েত। তার স্ত্রীদের নামে ২১ লাখ ৭৭ হাজার টাকার অস্থাবর সম্পদ আছে, সব মিলিয়ে নির্ভরশীলদের নামে আছে ৭৮ লাখ ৩৫ হাজার ৫৭৫ টাকার সম্পদ। এই প্রার্থীর ওপর নির্ভরশীলদের বছরে আয় দেখানো হয়েছে ১০ লাখ ২৩ হাজার ৬৯৪ টাকা।

এনায়াত উল্লার ২৩ কোটি ৭২ লাখ ১৩ হাজার ২৩ টাকা মূল্যের স্থাবর সম্পদ আছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ১ কোটি ১৫ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ২ হাজার ৫৪৬ শতাংশ কৃষিজমি, ২২ কোটি ৫৬ লাখ ৪৮ হাজার ২৩ টাকা মূল্যের ভবন ও অকৃষিজমি রয়েছে তার। এর বাইরে স্ত্রীদের নামে ৩৯ লাখ ৮১ হাজার ৬০০ টাকার ও নির্ভরশীলদের নামে ২৯ লাখ ৮৪ হাজার ৬০০ টাকার স্থাবর সম্পদ আছে।

সর্বশেষ জমা দেওয়া আয়কর বিবরণীতে এনায়াত উল্লা ৫ কোটি ২৩ লাখ ১১ হাজার ৩৯৩ টাকা আয় দেখিয়েছেন। এর বিপরীতে তিনি ১ কোটি ৮৬ লাখ ৬১ হাজার ৫৫৪ টাকা কর দিয়েছেন। আয়কর বিবরণীতে তিনি নিজের নামে মোাট সম্পদ দেখিয়েছেন ১০৮ কোটি ৭৭ লাখ ৮০ হাজার ৯৯৯ টাকার। এ ছাড়া স্ত্রীদের নামে ২০ লাখ ৭০ হাজার টাকার সম্পদ এবং সন্তানের নামে ৭ কোটি ৩৭ লাখ ১০ হাজার ১৫৪ টাকার সম্পদ দেখিয়েছেন তিনি।

 

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির, প্রতিমন্ত্রী বললেন, ‘সরকা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘আল্লাহ আমাদের খাবার দাও’—চুলায় কয়েক বেলা আগুন না জ্বলা সেই…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সংসদ অধিবেশন না থাকায় এখনও সুযোগ দেখছেন এমপিওভুক্ত শিক্ষকরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গাঁজা সেবনকালে হাতেনাতে আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবের ৩ শহরে হুতিদের ড্রোন হামলা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9