এবার ঢাকার একটি আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

০৩ জানুয়ারি ২০২৬, ১২:০৭ PM
কর্নেল আব্দুল হক

কর্নেল আব্দুল হক © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল আব্দুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ঋণখেলাপী হওয়ায় তার মনোনয় বাতিল করে ঢাকা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়।

শনিবার (৩ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেন জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের একাধিক সূত্র।

আরও পড়ুন: নতুন উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ব্যাপক রদবদল

সূত্র জানায়, ঢাকা-২ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল আব্দুল হকের মনোনয়নপত্র আজ যাচাই বাছাই শেষে বাতিল করা হয়েছে। তার বিরুদ্ধে ঋণখেলাপীর অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কর্মকর্তাদের সংস্থা রাওয়া ক্লাবের চেয়ারম্যান কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হককে জাতীয় সংসদ সদস্য পদে মনোনয়ন দিয়েছে জামায়াত। একই আসনে মনোনয়নপত্র বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির সদ্য প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও ধানের আমানউল্লাহ আমান।

জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের নেতৃত্বে সালমান-জিসান
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রেস ক্লাবের সামনে অটো চালকদের অবরোধ
  • ০৫ অক্টোবর ২০২৬
১০ পদে চাকরি দেবে যমুনা গ্রুপ
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলাকারী ছাত্রদল নেতাদের বাঁচাতে সিসি ক্যামেরার ফুটেজ ‘ডিল…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রামের শিশুদের স্বপ্ন দেখাতেন লাকী স্যার, বিদায়ে পেলেন রাজ…
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলায় সাংবাদিকদের রক্তাক্ত হওয়া শিক্ষার পরিবেশের সঙ্গে সাম…
  • ০৫ অক্টোবর ২০২৬