‘উই হ্যাভ মেইড ইট’

২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ PM , আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ PM
মনোনয়ন ফরম জমা দিয়েছেন তাসনিম জারা

মনোনয়ন ফরম জমা দিয়েছেন তাসনিম জারা © সংগৃহীত

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগ করা সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। আজ সোমবার (২৯ ডিসেম্বর) সবুজবাগ থানা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজ আসনের মোট ভোটারের ১ শতাংশের সমর্থন আদায় করতে হয়েছে তাকে।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর তাসনিম জারা ফেসবুকে অনুসারীদের জানিয়েছেন এই তথ্য। তিনি মনোনয়ন জমা দেওয়ার ছবি শেয়ার করে লিখেছেন, ‘উই হ্যাভ মেইড ইট।’

গত শনিবার (২৭ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার খবর প্রকাশ্যে আসলে এর বিরোধিতা করে পদত্যাগ করেন তাসনিম জারা। তিনি দল থেকে ঢাকা-৯ আসনের জন্য মনোনীত ছিলেন। দল থেকে পদত্যাগ করলেও আসনটিতে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দেন তিনি।

পরে গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) তাসনিম জারা জানান, স্বতন্ত্র নির্বাচন করতে হলে আসনের মোট ভোটারের মধ্য থেকে অন্তত ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর লাগবে তার। এদিন দিবাগত রাত ১২টার পর এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছিলেন, আরও ১৫০০ স্বাক্ষর প্রয়োজন। সব মিলিয়ে দুইদিনের মাথায় প্রায় ৫ হাজার স্বাক্ষর সংগ্রহ করতে সক্ষম হয়েছেন তিনি।

আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950