নির্বাচনী তহবিল

২২ ঘণ্টায় সাড়ে ৩৭ লাখ টাকা পেলেন তাসনিম জারা, প্রয়োজন আরও ৯ লাখ

২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:০৭ PM
ডা. তাসনিম জারা

ডা. তাসনিম জারা © সংগৃহীত

নির্বাচনী ব্যয় মেটাতে ভোটারদের কাছে অর্থ সহায়তা চাওয়ার ২২ ঘণ্টার মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ৩৭ লাখ টাকার বেশি অনুদান পেয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি এ তথ্য জানান।

ডা. তাসনিম জারা লিখেছেন, মাত্র ২২ ঘণ্টায় ৩৭ লাখ টাকা আপনারা পাঠিয়েছেন! ফান্ডরেইজিং লক্ষ্যমাত্রা ছোঁয়ার খুব কাছে আমরা। আপনাদের এই ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সাড়ার কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার জানা নেই। আমাদের চূড়ান্ত লক্ষ্যমাত্রা: ৪৬ লাখ ৯৩ হজার ৫৮০ টাকা। অর্থাৎ আর মাত্র ৯ লাখ টাকা সংগৃহীত হওয়া মাত্রই আমরা এ ফান্ডরেইজিং ক্যাম্পেইনটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেব।

তিনি আরও বলেন, রাত ২টার সময় আমাদের বিকাশ অ্যাকাউন্টের লিমিট শেষ হয়ে গেছে। যারা এখনো অনুদান পাঠাতে আগ্রহী কিন্তু বিকাশ সমস্যার কারণে পারছেন না, তারা দয়া করে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ডোনেট করুন।

প্রসঙ্গত, ২২ ডিসেম্বর রাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে লড়তে নির্বাচনী ব্যয় মেটাতে ভোটার-সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে একটি ভিডিও বার্তা শেয়ার করেন ডা. তাসনিম জারা।

অনুশীলন করতে করতে বিরক্তি এলেও থামা যাবে না
  • ২৮ নভেম্বর ২০২৬
অনুষ্ঠানে উপস্থিতি প্রধানমন্ত্রী, বক্তব্য দিচ্ছিলেন ভিসি—এর…
  • ২৮ নভেম্বর ২০২৬
প্রসববেদনায় থামল বাস, নার্স ডেকে আনতেই চলন্ত বাসে জন্ম নিল …
  • ২৮ নভেম্বর ২০২৬
পদ ২৯৫, ডাক বিভাগে জনবল নিয়োগ, আবেদন করতে পারবে যারা
  • ২৮ নভেম্বর ২০২৬
সরকারি কলেজে শিক্ষক সংকট নিরসনে জরুরি নিয়োগের দাবি
  • ২৮ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ নেতাদের আশ্রয় ও সহায়তা: বিএনপির ১১ জনকে বহিষ্কার
  • ২৮ নভেম্বর ২০২৬