এক দিনেই ৩ হাজার স্বাক্ষর সংগ্রহ তাসনিম জারার

২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ AM
ডা. তাসনিম জারা

ডা. তাসনিম জারা © সংগৃহীত

ঢাকা–৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন ডা. তাসনিম জারা। প্রার্থী হতে প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু করেছেন তিনি। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে নির্বাচনী এলাকায় স্বাক্ষর সংগ্রহ শুরু করেন। এক দিনেই প্রায় তিন হাজার ভোটারের স্বাক্ষর সংগ্রহ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আজ সকাল থেকে আপনাদের স্বাক্ষর সংগ্রহ করছি। এখন পর্যন্ত প্রায় ৩ হাজার স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। আমাদের লক্ষ্য পূরণে মোট ৫ হাজার স্বাক্ষর প্রয়োজন।’

স্বাক্ষর সংগ্রহে স্বেচ্ছাসেবকদের ভূমিকার প্রশংসা করে তিনি আরও বলেন, ‘মাহি, সাগরিকা ও রাফির মতো ইনোভেটিভ স্বেচ্ছাসেবকেরা আমাদের কাছ থেকে ফর্ম নিয়ে অল্প সময়ের মধ্যেই ১০–২০টি করে স্বাক্ষর সংগ্রহ করে ফিরিয়ে দিচ্ছেন।’

এর আগে শনিবার সন্ধ্যায় দেওয়া এক ফেসবুক পোস্টে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে ঢাকা–৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানান তাসনিম জারা।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬