এনসিপি থেকে সম্ভাব্য এমপি প্রার্থীর পদত্যাগ

২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ PM
এনসিপি ও মোহাম্মদ আবুল কাশেম

এনসিপি ও মোহাম্মদ আবুল কাশেম © টিডিসি সম্পাদিত

নীতিগত কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন ফেনী-৩ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ আবুল কাশেম। একই সঙ্গে দলের হয়ে সংসদ নির্বাচনে প্রার্থিতা করবেন না বলেও জানিয়েছেন তিনি। আজ শুক্রবার (২৮ ডিসেম্বর) বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে ফেনী-৩ আসনের ভোটারদের উদ্দেশ্যে আবুল কাশেম লিখেছেন, ‘আমি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না এবং একই সঙ্গে এই দল থেকে পদত্যাগ করেছি। এই সিদ্ধান্তটি আমি ব্যক্তিগত ও নীতিগত বিবেচনায় গ্রহণ করেছি। সাম্প্রতিক সময়ে এনসিপি যে রাজনৈতিক সমঝোতায় যুক্ত হয়েছে, তা আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি ও নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সে কারণেই পারস্পরিক সম্মানের ভিত্তিতে আমি দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি লিখেছেন, ‘এই সিদ্ধান্ত কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে অভিযোগ নয় এবং কোনো ধরনের দ্বন্দ্বের ফলও নয়। মতাদর্শগত ভিন্নতার কারণে আলাদা হওয়াকেই আমি সঠিক ও দায়িত্বশীল পথ বলে মনে করেছি।’

‘আমি আপনাদেরই একজন’ উল্লেখ করে সম্ভাব্য এমপি প্রার্থী লিখেছেন, ‘(আমি) আপনাদের ভাই, বন্ধু এবং এই এলাকারই সন্তান। এতদিন যারা আমাকে সমর্থন দিয়েছেন, সহযোগিতা করেছেন এবং আগ্রহ প্রকাশ করেছেন— সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে, অনিচ্ছাকৃতভাবে যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি বা কেউ যদি আমার ওপর মনঃক্ষুণ্ন হয়ে থাকেন, তাদের সকলের প্রতি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সকলের প্রতি অনুরোধ থাকবে, আপনারা বিষয়টি নিরপেক্ষভাবে জনগণের সামনে উপস্থাপন করবেন।

ইবিতে দেশীয় অস্ত্র মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় মিলেছে
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে আয়োজিত হলো বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাসিক ভাতাসহ ১৭ ইন্টার্ন নিয়োগ দেবে বিদ্যুৎ, জ্বালানি ও খণি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
অবসর ভাতা না পাওয়া শিক্ষকদের যেসব কাগজপত্র পাঠাতে হবে
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
৩৭ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জমি দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, এলাকায় পুলিশে…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9