জামায়াতের সঙ্গে সমঝোতা নিয়ে যে ব্যাখ্যা দিলেন আখতার

২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:২৬ AM , আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ AM
আখতার হোসেন

আখতার হোসেন © সংগৃহীত

জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতা ও সম্ভাব্য জোটের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। শনিবার গভীর রাতে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ বিষয়ে বক্তব্য তুলে ধরেন।

আখতার হোসেন বলেন, 'ঐকমত্য কমিশনে সংস্কার প্রশ্নে বিএনপির সাথেই অন্য দলগুলোর মতভিন্নতা পরিলক্ষিত হতো। সেখানে সংস্কারের পয়েন্টগুলোতে ন্যাচারালি (স্বাভাবিকভাবেই) এনসিপি, জামায়াত এবং অন্য দলগুলো একমত হয়েছে।

সেক্ষেত্রে সংস্কারের বিষয়, দেশটাকে নতুন করে গড়া, নতুনভাবে বাংলাদেশের রাষ্ট্রকাঠামোকে গড়ে তোলার জন্য যে রাজনীতি, সে রাজনীতির প্রতি যে কমিটমেন্ট সেটাকেই নির্বাচনী রাজনীতিতে জোটের বা সমঝোতার ক্ষেত্রে সবচেয়ে প্রধানতম বিবেচ্য বিষয় হিসেবে এটাকে মূল্যায়ন করছি।'

তবে এই সমঝোতা নিয়ে এনসিপির ভেতরেও ক্রিয়া-প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শনিবারই কেন্দ্রীয় কমিটির অন্তত ৩০ জন নেতা জামায়াতের সঙ্গে সমঝোতার বিরোধিতা করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে দলের ১৭০ নেতা চিঠি দিয়ে জামায়াতের সঙ্গে জোট গঠনের সম্মতি দিয়েছেন বলে জানাগেছে। 

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬