ইসলামী আন্দোলনের মনোনয়ন বিতরণ

‘সমঝোতার স্বার্থে আসন ছাড়তে হলেও কাজের স্পৃহা ও গতি ধরে রাখতে হবে’

২৬ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ PM
মনোনয়ন প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন চরমোনাই পীর

মনোনয়ন প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন চরমোনাই পীর © সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশ-জাতির স্বার্থে যে কোন পরিস্থিতি মোকাবিলায় সকলকে প্রস্তুত থাকতে হবে। তিনশ আসনেই আমাদের সর্বাত্মক দাওয়াতি কার্যক্রম চালিয়ে যেতে হবে। সমঝোতার স্বার্থে কোন আসন ছাড়তে হলেও সেই আসনে কাজের স্পৃহা ও গতি পুর্ণমাত্রায় ধরে রাখতে হবে।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) পুরানা পল্টনের পুষ্পধাম মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য চরমোনাই পীর এসব মন্তব্য করেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, শহীদ ওসমান হাদি হত্যার সাথে জড়িতদের এখনো গ্রেপ্তার করা হয় নাই, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতির দিকে যাচ্ছে, এর প্রতিবাদে এবং জুলাই সনদের পক্ষে জনমত সৃষ্টির লক্ষে আগামী ৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

মনোনয়ন প্রদান অনুষ্ঠানে দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬