ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ PM
ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো

ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো © সংগৃহীত

শহীদ ওসমান হাদির প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি এবং জুলাই সনদের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে আগামী ৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে পুরানা পল্টনের কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সভাতেই মহাসমাবেশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, শহীদ ওসমান হাদিসহ সব হত্যায় জড়িত প্রকৃত খুনিদের গ্রেফতার, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, অবৈধ অস্ত্র উদ্ধার, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবিতে এবং গণভোটে জুলাই সনদের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে এ মহাসমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬